ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক

১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক
ছবি: সংগৃহীত
ফলো করুন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ১৫ বছর পূর্ণ হলে তা বাধ্যতামূলকভাবে নবায়নের উদ্যোগ নেওয়ার বিষয়ে ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে আইন ও বিধিমালায় এনআইডি নবায়নের সুযোগ থাকলেও তা বাধ্যতামূলক নয়। তবে সময়ের সঙ্গে নাগরিকদের শারীরিক পরিবর্তন ও পরিচয় যাচাইয়ের জটিলতা বিবেচনায় এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়ার আলোচনা চলছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, দীর্ঘ সময়ের ব্যবধানে একজন ব্যক্তির চেহারা, আঙুলের ছাপের মান কিংবা অন্যান্য পরিচয়গত বৈশিষ্ট্যে পরিবর্তন আসতে পারে। এছাড়া অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তনের মতো ঘটনাও পরিচয় নিশ্চিত করার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করে। এসব কারণে নির্দিষ্ট সময় পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী একটি এনআইডির মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৫ বছর। আইন অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্ধারিত ফি দিয়ে নবায়নের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করার বিধান রয়েছে।

এদিকে জাতীয় পরিচয়পত্র বিধিমালায় উল্লেখ করা হয়েছে, এনআইডি নবায়নের আবেদন সরাসরি অথবা নির্বাচন কমিশনের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে করা যাবে। আবেদনকারীকে নির্ধারিত ফি জমা দিয়ে ‘জরুরি’ বা ‘সাধারণ’ ক্যাটাগরিতে আবেদন করতে হবে।

বর্তমান নিয়ম অনুযায়ী, জরুরি আবেদন নির্বাচন কমিশনে এবং সাধারণ আবেদন স্থানীয় কার্যালয়ে জমা দিতে হয়। অনলাইনে আবেদন করলে ফি পরিশোধের রসিদের কপি ইলেকট্রনিকভাবে জমা দিতে হয়। আবেদন গ্রহণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনকারীর কাছে গ্রহণের স্বীকৃতি পাঠিয়ে থাকে।

বিধিমালা অনুযায়ী, জরুরি আবেদন নিষ্পত্তির সময়সীমা সাত দিন এবং সাধারণ আবেদন নিষ্পত্তির সময়সীমা ৩০ দিন। সাধারণ নবায়নের জন্য ১০০ টাকা এবং জরুরি নবায়নের জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, এনআইডি নবায়নের বিষয়টি চলমান রয়েছে। বর্তমানে যেকোনো নাগরিক প্রয়োজন অনুযায়ী আবেদন করে এনআইডি নবায়ন করতে পারেন, বিশেষ করে কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হলে নতুন কার্ড সংগ্রহের সুযোগ রয়েছে।

বর্তমানে হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত এনআইডির পুনঃইস্যুর ক্ষেত্রে প্রথমবার সাধারণ আবেদনে ২০০ টাকা ও জরুরি আবেদনে ৩০০ টাকা ফি দিতে হয়। দ্বিতীয়বার সাধারণ আবেদন ৩০০ টাকা এবং জরুরি আবেদন ৫০০ টাকা। পরবর্তী প্রতিবার সাধারণ আবেদনের জন্য ৫০০ টাকা এবং জরুরি আবেদনের জন্য ১ হাজার টাকা ফি নির্ধারিত রয়েছে।

এনআইডি মহাপরিচালক এএইচএম আনোয়ার পাশা জানিয়েছেন, বিষয়টি এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে। সব দিক বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগ : বাংলাদেশ এনআইডি নির্বাচন কমিশন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ১৫ বছর পূর্ণ হলে তা বাধ্যতামূলকভাবে নবায়নের উদ্যোগ নেওয়ার বিষয়ে ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে আইন ও বিধিমালায় এনআইডি নবায়নের সুযোগ থাকলেও তা বাধ্যতামূলক নয়। তবে সময়ের সঙ্গে নাগরিকদের শারীরিক পরিবর্তন ও পরিচয় যাচাইয়ের জটিলতা বিবেচনায় এ বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়ার আলোচনা চলছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, দীর্ঘ সময়ের ব্যবধানে একজন ব্যক্তির চেহারা, আঙুলের ছাপের মান কিংবা অন্যান্য পরিচয়গত বৈশিষ্ট্যে পরিবর্তন আসতে পারে। এছাড়া অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তনের মতো ঘটনাও পরিচয় নিশ্চিত করার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি করে। এসব কারণে নির্দিষ্ট সময় পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী একটি এনআইডির মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৫ বছর। আইন অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্ধারিত ফি দিয়ে নবায়নের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করার বিধান রয়েছে।

এদিকে জাতীয় পরিচয়পত্র বিধিমালায় উল্লেখ করা হয়েছে, এনআইডি নবায়নের আবেদন সরাসরি অথবা নির্বাচন কমিশনের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে করা যাবে। আবেদনকারীকে নির্ধারিত ফি জমা দিয়ে ‘জরুরি’ বা ‘সাধারণ’ ক্যাটাগরিতে আবেদন করতে হবে।

বর্তমান নিয়ম অনুযায়ী, জরুরি আবেদন নির্বাচন কমিশনে এবং সাধারণ আবেদন স্থানীয় কার্যালয়ে জমা দিতে হয়। অনলাইনে আবেদন করলে ফি পরিশোধের রসিদের কপি ইলেকট্রনিকভাবে জমা দিতে হয়। আবেদন গ্রহণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনকারীর কাছে গ্রহণের স্বীকৃতি পাঠিয়ে থাকে।

বিধিমালা অনুযায়ী, জরুরি আবেদন নিষ্পত্তির সময়সীমা সাত দিন এবং সাধারণ আবেদন নিষ্পত্তির সময়সীমা ৩০ দিন। সাধারণ নবায়নের জন্য ১০০ টাকা এবং জরুরি নবায়নের জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বলেন, এনআইডি নবায়নের বিষয়টি চলমান রয়েছে। বর্তমানে যেকোনো নাগরিক প্রয়োজন অনুযায়ী আবেদন করে এনআইডি নবায়ন করতে পারেন, বিশেষ করে কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হলে নতুন কার্ড সংগ্রহের সুযোগ রয়েছে।

বর্তমানে হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত এনআইডির পুনঃইস্যুর ক্ষেত্রে প্রথমবার সাধারণ আবেদনে ২০০ টাকা ও জরুরি আবেদনে ৩০০ টাকা ফি দিতে হয়। দ্বিতীয়বার সাধারণ আবেদন ৩০০ টাকা এবং জরুরি আবেদন ৫০০ টাকা। পরবর্তী প্রতিবার সাধারণ আবেদনের জন্য ৫০০ টাকা এবং জরুরি আবেদনের জন্য ১ হাজার টাকা ফি নির্ধারিত রয়েছে।

এনআইডি মহাপরিচালক এএইচএম আনোয়ার পাশা জানিয়েছেন, বিষয়টি এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে। সব দিক বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ