ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে ফের ‘গুপ্ত’ বানাবে ছাত্রলীগ: রাশেদ খাঁন

ফাইল ছবি
ফলো করুন

ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও ‘গুপ্ত’ বানিয়ে দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, ‘ছাত্রলীগের ভয়ে যারা গুপ্ত ছিল, কেউ বা ছাত্রলীগ হয়ে বেঁচে ছিল, তারা কিভাবে ছাত্রদলকে কুত্তার মতো পিটিয়ে রাজশাহী ছাড়া করতে চায়? ছাত্রদল রাজপথে না থাকলে তো ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দেবে। এই বাস্তবতা কেন এরা বুঝতে চায় না?’

এরপর বিরোধী দল হিসেবে জামায়াত-শিবিরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘দেখেন, এরা বিরোধী দল হয়েই কুত্তার মতো পিটিয়ে সরকারি দলের লোকজনকে এলাকা ছাড়া করতে চায়, ভবিষ্যতে ক্ষমতায় গেলে কি করবে, তা নিশ্চয়ই অননুমেয় না?’

জামায়াত-শিবিরের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ‘বিরোধী দল হয়েই জামায়াত-শিবির মজলুম থেকে জালিম হয়ে গেছে। সুতরাং জামায়াত জালিমের পরিণতি আওয়ামী জালিমের মতোই হবে।’

দেশ পরিচালনার ক্ষেত্রে তাদের বিষয়ে কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘এদেরকে কাঁচুমাচু করে দেশ পরিচালনার সুযোগ নেই।’

শেখ হাসিনার প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, ‘শেখ হাসিনা যেমন বলেছিলেন বিএনপিকে এক দিনও শান্তিতে দেশ চালাতে দেবেন না, জামায়াত-শিবিরও একই পথ অনুসরণ করছে।’

পোস্টের শেষ দিকে তিনি আরও বলেন, ‘জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে এরা শেখ হাসিনার থেকেও ভয়ংকর হয়ে উঠবে।’ 

ট্যাগ : রাশেদ খাঁন ছাত্রদল বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্রলীগ

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে ফের ‘গুপ্ত’ বানাবে ছাত্রলীগ: রাশেদ খাঁন

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও ‘গুপ্ত’ বানিয়ে দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, ‘ছাত্রলীগের ভয়ে যারা গুপ্ত ছিল, কেউ বা ছাত্রলীগ হয়ে বেঁচে ছিল, তারা কিভাবে ছাত্রদলকে কুত্তার মতো পিটিয়ে রাজশাহী ছাড়া করতে চায়? ছাত্রদল রাজপথে না থাকলে তো ছাত্রলীগ জামায়াত-শিবিরকে পিটিয়ে আবারও গুপ্ত বানিয়ে দেবে। এই বাস্তবতা কেন এরা বুঝতে চায় না?’

এরপর বিরোধী দল হিসেবে জামায়াত-শিবিরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘দেখেন, এরা বিরোধী দল হয়েই কুত্তার মতো পিটিয়ে সরকারি দলের লোকজনকে এলাকা ছাড়া করতে চায়, ভবিষ্যতে ক্ষমতায় গেলে কি করবে, তা নিশ্চয়ই অননুমেয় না?’

জামায়াত-শিবিরের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ‘বিরোধী দল হয়েই জামায়াত-শিবির মজলুম থেকে জালিম হয়ে গেছে। সুতরাং জামায়াত জালিমের পরিণতি আওয়ামী জালিমের মতোই হবে।’

দেশ পরিচালনার ক্ষেত্রে তাদের বিষয়ে কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘এদেরকে কাঁচুমাচু করে দেশ পরিচালনার সুযোগ নেই।’

শেখ হাসিনার প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, ‘শেখ হাসিনা যেমন বলেছিলেন বিএনপিকে এক দিনও শান্তিতে দেশ চালাতে দেবেন না, জামায়াত-শিবিরও একই পথ অনুসরণ করছে।’

পোস্টের শেষ দিকে তিনি আরও বলেন, ‘জামায়াত-শিবিরের লাগাম টেনে না ধরলে এরা শেখ হাসিনার থেকেও ভয়ংকর হয়ে উঠবে।’ 

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ