ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার নির্দেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজ নিজ ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল ও ব্যবহারযোগ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ডের দাপ্তরিক যোগাযোগ এবং অনলাইন সেবা নির্বিঘ্ন রাখতে প্রতিষ্ঠানপ্রধানদের এ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোর্ডের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম এবং অনলাইন যোগাযোগ আরও সহজ ও নিরাপদ করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরের সঙ্গে সংশ্লিষ্ট নির্ধারিত সিম কার্ড ব্যবহার করা প্রয়োজন।

ইআইআইএনের বিপরীতে নিবন্ধিত সিম বন্ধ বা অকার্যকর থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগে সমস্যা হতে পারে। পাশাপাশি বোর্ডের বিভিন্ন অনলাইন সেবা গ্রহণের সময় প্রয়োজনীয় ওটিপি বা ওয়ান-টাইম পাসওয়ার্ডও ওই নম্বরে পৌঁছাবে না।

এ কারণে সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোর প্রতিষ্ঠানপ্রধানদের দ্রুত নিজ নিজ ইআইআইএনভিত্তিক সিম কার্ডের অবস্থা যাচাই করতে বলা হয়েছে। কোনো সিম বন্ধ বা ব্যবহার অনুপযোগী থাকলে সেটি সচল করে নিয়মিত ব্যবহারের উপযোগী রাখার নির্দেশনা দিয়েছে বোর্ড।

বোর্ড জানিয়েছে, অনলাইন সেবা গ্রহণ এবং দাপ্তরিক যোগাযোগে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে জন্য নিবন্ধিত মোবাইল নম্বর সচল রাখা জরুরি।

ট্যাগ : মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ইআইআইএনভিত্তিক সিম সচল রাখার নির্দেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিজ নিজ ইআইআইএন নম্বরের বিপরীতে নিবন্ধিত সিম কার্ড সচল ও ব্যবহারযোগ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বোর্ডের দাপ্তরিক যোগাযোগ এবং অনলাইন সেবা নির্বিঘ্ন রাখতে প্রতিষ্ঠানপ্রধানদের এ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোর্ডের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম এবং অনলাইন যোগাযোগ আরও সহজ ও নিরাপদ করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরের সঙ্গে সংশ্লিষ্ট নির্ধারিত সিম কার্ড ব্যবহার করা প্রয়োজন।

ইআইআইএনের বিপরীতে নিবন্ধিত সিম বন্ধ বা অকার্যকর থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগে সমস্যা হতে পারে। পাশাপাশি বোর্ডের বিভিন্ন অনলাইন সেবা গ্রহণের সময় প্রয়োজনীয় ওটিপি বা ওয়ান-টাইম পাসওয়ার্ডও ওই নম্বরে পৌঁছাবে না।

এ কারণে সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোর প্রতিষ্ঠানপ্রধানদের দ্রুত নিজ নিজ ইআইআইএনভিত্তিক সিম কার্ডের অবস্থা যাচাই করতে বলা হয়েছে। কোনো সিম বন্ধ বা ব্যবহার অনুপযোগী থাকলে সেটি সচল করে নিয়মিত ব্যবহারের উপযোগী রাখার নির্দেশনা দিয়েছে বোর্ড।

বোর্ড জানিয়েছে, অনলাইন সেবা গ্রহণ এবং দাপ্তরিক যোগাযোগে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে জন্য নিবন্ধিত মোবাইল নম্বর সচল রাখা জরুরি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ