ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দিনাজপুরে ট্রাফিক পুলিশের চেকপোস্টে দেশীয় পিস্তল ও ৪ গুলি উদ্ধার

দিনাজপুরে ট্রাফিক পুলিশের চেকপোস্টে দেশীয় পিস্তল ও ৪ গুলি উদ্ধার
ছবি : সংগৃহীত
ফলো করুন

দিনাজপুর পৌরসভার সদর হাসপাতাল মোড় এলাকায় ট্রাফিক পুলিশের চেকপোস্টে মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করার সময় একটি দেশীয় পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন দিনাজপুর শহরের দপ্তরীপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. হারুন (৫৫) এবং শহরের ষষ্টিতলা এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. রতন (২০)।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের নিবন্ধন ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। এর অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় সদর হাসপাতাল মোড় এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক বিভাগের পরিদর্শক অমৃত কুমার, ট্রাফিক সার্জেন্ট রুপক কুমার ঝা এবং কনস্টেবল মেহেদী হাসান ও শাহনেওয়াজ।

ট্রাফিক ইন্সপেক্টর রাহিনুর ইসলাম খান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের লিলির মোড় থেকে একটি মোটরসাইকেল বালুবাড়ীর দিকে যাচ্ছিল। চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা মোটরসাইকেলটিকে কাগজপত্র পরীক্ষার জন্য থামার সংকেত দিলে চালক দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা মোটরসাইকেলটি থামাতে সক্ষম হন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মো. রতন। প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা হারুনের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ পুলিশের নজরে আসে। জিজ্ঞাসাবাদের সময় হারুনের আচরণ সন্দেহজনক মনে হলে ব্যাগটিতে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে ওই ব্যাগ থেকে একটি দেশীয় পিস্তল বা ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়। পরে রতনের পকেট তল্লাশি করে চার রাউন্ড গুলি পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থলের কাছেই দিনাজপুর কোতোয়ালি থানার একটি দল দায়িত্ব পালন করছিল। পরে আটক দুই ব্যক্তি, মোটরসাইকেল, উদ্ধার করা অস্ত্র ও গুলি কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড এস্টেট) সুমন রঞ্জন সরকার বলেন, মোটরসাইকেল এবং জব্দ করা অস্ত্র ও গুলি কোতোয়ালি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর কথা রয়েছে।

তিনি আরও জানান, হারুনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি ডাকাতির মামলা রয়েছে।

ট্যাগ : দিনাজপুর ট্রাফিক পুলিশ চেকপোস্ট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আইন ও অপরাধ

নারায়ণগঞ্জে পুলিশ সদস্যকে ডেকে নিয়ে হাত-পা ভাঙল দুর্বৃত্তরা, কাটল পায়ের রগ

বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, পিকআপ ভাঙচুর

বিশ্বনাথকে স্ট্রাইকার বানিয়েও প্রথমার্ধে গোল পেল না বাংলাদেশ

আত্মসমর্পণ করে ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

কর্তব্যরত অবস্থায় আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার

রোহিঙ্গা ক্যাম্প-১৫-এ হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন ডিআইজি, তদন্তে দ্রুত আসামি গ্রেপ্তারের নির্দেশ

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


দিনাজপুরে ট্রাফিক পুলিশের চেকপোস্টে দেশীয় পিস্তল ও ৪ গুলি উদ্ধার

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দিনাজপুর পৌরসভার সদর হাসপাতাল মোড় এলাকায় ট্রাফিক পুলিশের চেকপোস্টে মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করার সময় একটি দেশীয় পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন দিনাজপুর শহরের দপ্তরীপাড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. হারুন (৫৫) এবং শহরের ষষ্টিতলা এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. রতন (২০)।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের নিবন্ধন ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। এর অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় সদর হাসপাতাল মোড় এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক বিভাগের পরিদর্শক অমৃত কুমার, ট্রাফিক সার্জেন্ট রুপক কুমার ঝা এবং কনস্টেবল মেহেদী হাসান ও শাহনেওয়াজ।

ট্রাফিক ইন্সপেক্টর রাহিনুর ইসলাম খান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের লিলির মোড় থেকে একটি মোটরসাইকেল বালুবাড়ীর দিকে যাচ্ছিল। চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা মোটরসাইকেলটিকে কাগজপত্র পরীক্ষার জন্য থামার সংকেত দিলে চালক দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা মোটরসাইকেলটি থামাতে সক্ষম হন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলটি চালাচ্ছিলেন মো. রতন। প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। এ সময় মোটরসাইকেলের পেছনে বসা হারুনের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ পুলিশের নজরে আসে। জিজ্ঞাসাবাদের সময় হারুনের আচরণ সন্দেহজনক মনে হলে ব্যাগটিতে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে ওই ব্যাগ থেকে একটি দেশীয় পিস্তল বা ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়। পরে রতনের পকেট তল্লাশি করে চার রাউন্ড গুলি পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থলের কাছেই দিনাজপুর কোতোয়ালি থানার একটি দল দায়িত্ব পালন করছিল। পরে আটক দুই ব্যক্তি, মোটরসাইকেল, উদ্ধার করা অস্ত্র ও গুলি কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড এস্টেট) সুমন রঞ্জন সরকার বলেন, মোটরসাইকেল এবং জব্দ করা অস্ত্র ও গুলি কোতোয়ালি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর কথা রয়েছে।

তিনি আরও জানান, হারুনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি ডাকাতির মামলা রয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ