ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গাজার পরিস্থিতি নিয়ে বিশ্বকে ম্যাক্রঁঁনের ভর্ৎসনা

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় কানাডা, ফ্রান্স ও বৃটেনের সমর্থন

গাজার পরিস্থিতি নিয়ে বিশ্বকে ম্যাক্রঁঁনের ভর্ৎসনা
ছবি : সংগৃহীত
ফলো করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেছে ফ্রান্স, কানাডা ও বৃটেন। মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁন গাজায় ইসরাইলের চলমান ত্রাণ অবরোধ এবং সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে একে গোটা বিশ্বের জন্য ‘চূড়ান্ত লজ্জা’ হিসেবে উল্লেখ করেছেন। বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে ম্যাক্রঁন বলেন, এক বছর আগে ফ্রান্সসহ এক ডজন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু গাজায় চলমান হত্যাযজ্ঞের মধ্যে বিশ্ব যদি নিষ্ক্রিয় থাকে, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো বিশ্বাসযোগ্যতা অবশিষ্ট থাকবে না।

গাজায় কথিত যুদ্ধবিরতির পরও মানবিক সহায়তা পৌঁছানোর পর্যাপ্ত পথ খুলে দেওয়া হয়নি বলে মন্তব্য করেন ম্যাক্রঁন। তিনি প্রশ্ন তোলেন, বিশ্ববাসী কি এই পরিস্থিতি কেবল দেখেই যাবে?

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের দখলদারিত্ব ও আগ্রাসনেরও সমালোচনা করেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি সতর্ক করে বলেন, প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরাইল স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।

অধিবেশনের ফাঁকে ফ্রান্স, বৃটেন, কানাডা ও সৌদি আরবের যৌথ উদ্যোগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে সমর্থন জানানো হয়।

বৈঠকে বৃটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বিশ্বনেতাদের সতর্ক করে বলেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতিশ্রুতি যদি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে রাজনৈতিক ব্যবস্থার ওপর মানুষের আস্থা আরও কমে যাবে।

তিনি আরও জানান, ফিলিস্তিনি ভূখণ্ড খণ্ডবিখণ্ড করার প্রচেষ্টা হিসেবে পশ্চিম তীরে স্থাপিত অবৈধ বসতিগুলো থেকে পণ্য আমদানির ওপর বৃটেন ইতোমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়টি এভাবেই আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ফ্রান্স, কানাডা ও বৃটেনের পক্ষ থেকে ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদা ও দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি সমর্থনের পাশাপাশি গাজার মানবিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানানো হয়েছে।

ট্যাগ : গাজা জাতিসংঘ সাধারণ পরিষদ ফিলিস্তিন রাষ্ট্র ইমানুয়েল ম্যাক্রঁন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


গাজার পরিস্থিতি নিয়ে বিশ্বকে ম্যাক্রঁঁনের ভর্ৎসনা

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেছে ফ্রান্স, কানাডা ও বৃটেন। মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁন গাজায় ইসরাইলের চলমান ত্রাণ অবরোধ এবং সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে একে গোটা বিশ্বের জন্য ‘চূড়ান্ত লজ্জা’ হিসেবে উল্লেখ করেছেন। বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে ম্যাক্রঁন বলেন, এক বছর আগে ফ্রান্সসহ এক ডজন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু গাজায় চলমান হত্যাযজ্ঞের মধ্যে বিশ্ব যদি নিষ্ক্রিয় থাকে, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো বিশ্বাসযোগ্যতা অবশিষ্ট থাকবে না।

গাজায় কথিত যুদ্ধবিরতির পরও মানবিক সহায়তা পৌঁছানোর পর্যাপ্ত পথ খুলে দেওয়া হয়নি বলে মন্তব্য করেন ম্যাক্রঁন। তিনি প্রশ্ন তোলেন, বিশ্ববাসী কি এই পরিস্থিতি কেবল দেখেই যাবে?

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলের দখলদারিত্ব ও আগ্রাসনেরও সমালোচনা করেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি সতর্ক করে বলেন, প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরাইল স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না।

অধিবেশনের ফাঁকে ফ্রান্স, বৃটেন, কানাডা ও সৌদি আরবের যৌথ উদ্যোগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার রূপরেখা নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে সমর্থন জানানো হয়।

বৈঠকে বৃটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বিশ্বনেতাদের সতর্ক করে বলেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতিশ্রুতি যদি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে রাজনৈতিক ব্যবস্থার ওপর মানুষের আস্থা আরও কমে যাবে।

তিনি আরও জানান, ফিলিস্তিনি ভূখণ্ড খণ্ডবিখণ্ড করার প্রচেষ্টা হিসেবে পশ্চিম তীরে স্থাপিত অবৈধ বসতিগুলো থেকে পণ্য আমদানির ওপর বৃটেন ইতোমধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়টি এভাবেই আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। ফ্রান্স, কানাডা ও বৃটেনের পক্ষ থেকে ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদা ও দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি সমর্থনের পাশাপাশি গাজার মানবিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানানো হয়েছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ