ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সরকার পতনের ‘দিবাস্বপ্ন’ পূরণ হবে না: হাটহাজারীতে মীর হেলাল

ছবি : সংগৃহীত
ফলো করুন

চট্টগ্রামের হাটহাজারীতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে যে অগ্রযাত্রা শুরু হয়েছে, কোনো ষড়যন্ত্রের মাধ্যমে তা রুখে দেওয়া সম্ভব নয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হাটহাজারীর ধলই কাটিরহাট বাজারে পতিত স্বৈরাচার ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ বিষয়ে তথ্য প্রকাশ করা হয়েছে।

মীর হেলাল বলেন, ফ্যাসিস্টরা পরিবার-পরিজন নিয়ে বিদেশে পালিয়ে গিয়ে এখন দেশের দরিদ্র ও অসহায় যুবকদের ভুল বুঝিয়ে তাদের জীবন বিপন্ন করার চেষ্টা করছে। তিনি আওয়ামী লীগের সমর্থকদের এবং তার ভাষায় ‘৭১-এর পরাজিত শক্তির’ সমালোচনা করে বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর যারা দেশ থেকে পালিয়ে গেছে, তাদের বক্তব্যের সঙ্গে ১৯৭১ সালের পরাজিত শক্তির বক্তব্যের মিল রয়েছে। তাদের যে স্বপ্ন, তা বাস্তবায়িত হওয়ার নয় বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সরকারের দুই-তৃতীয়াংশ সংসদ সদস্য জনগণের সরাসরি সমর্থনে এবং রাজপথের লড়াই-সংগ্রামের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। তাঁর ভাষায়, তারা কোনো ‘আমি-ডামি’ বা রাতের ভোটের মাধ্যমে নির্বাচিত হননি।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মীর হেলাল দাবি করেন, বিগত সরকারের ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা এবং বিপর্যস্ত অর্থনীতি সামলে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনেছেন এবং নতুন করে বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণ করছেন। তাঁর দাবি, এমন সময়ে একাত্তরের পরাজিত শক্তি ও ২০২৪ সালের পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী ভোররাতে হতদরিদ্র যুবকদের সামান্য অর্থের প্রলোভন দেখিয়ে ঝটিকা মিছিল করছে এবং ভিডিও তৈরি করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেই এ ধরনের অপচেষ্টা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেন তিনি।

দলের নেতাকর্মীদের উদ্দেশে মীর হেলাল বলেন, প্রতিটি এলাকাকে সুপ্ত, গুপ্ত ও পলাতক অপরাধীদের প্রভাব থেকে মুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ ও সতর্ক থাকতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি কিংবা অসৎ উপায়ে ভিডিও তৈরি করে বিদেশ থেকে বাংলাদেশে সরকার পতনের চেষ্টা কোনোদিন সফল হবে না বলেও হুঁশিয়ারি দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী।

ধলই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজম মাস্টারের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। জাসাস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ও ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী সাইফুল ইসলাম টুটুল এবং ধলই ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নাসিম মেম্বার অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন।

সমাবেশে উপজেলা ও জেলা পর্যায়ের বিএনপির নেতারা বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক সেলিম চেয়ারম্যান, ডা. রফিকুল আলম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আকবর আলী, আলহাজ্ব রহমত উল্লাহ, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল ইসলাম তকি এবং উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

ট্যাগ : বিএনপি হাটহাজারী মীর হেলাল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

রাজনীতি

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

সরকার পতনের ‘দিবাস্বপ্ন’ পূরণ হবে না: হাটহাজারীতে মীর হেলাল

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের হাটহাজারীতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে যে অগ্রযাত্রা শুরু হয়েছে, কোনো ষড়যন্ত্রের মাধ্যমে তা রুখে দেওয়া সম্ভব নয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হাটহাজারীর ধলই কাটিরহাট বাজারে পতিত স্বৈরাচার ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ বিষয়ে তথ্য প্রকাশ করা হয়েছে।

মীর হেলাল বলেন, ফ্যাসিস্টরা পরিবার-পরিজন নিয়ে বিদেশে পালিয়ে গিয়ে এখন দেশের দরিদ্র ও অসহায় যুবকদের ভুল বুঝিয়ে তাদের জীবন বিপন্ন করার চেষ্টা করছে। তিনি আওয়ামী লীগের সমর্থকদের এবং তার ভাষায় ‘৭১-এর পরাজিত শক্তির’ সমালোচনা করে বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর যারা দেশ থেকে পালিয়ে গেছে, তাদের বক্তব্যের সঙ্গে ১৯৭১ সালের পরাজিত শক্তির বক্তব্যের মিল রয়েছে। তাদের যে স্বপ্ন, তা বাস্তবায়িত হওয়ার নয় বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সরকারের দুই-তৃতীয়াংশ সংসদ সদস্য জনগণের সরাসরি সমর্থনে এবং রাজপথের লড়াই-সংগ্রামের মাধ্যমে নির্বাচিত হয়েছেন। তাঁর ভাষায়, তারা কোনো ‘আমি-ডামি’ বা রাতের ভোটের মাধ্যমে নির্বাচিত হননি।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে মীর হেলাল দাবি করেন, বিগত সরকারের ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা এবং বিপর্যস্ত অর্থনীতি সামলে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনেছেন এবং নতুন করে বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণ করছেন। তাঁর দাবি, এমন সময়ে একাত্তরের পরাজিত শক্তি ও ২০২৪ সালের পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

তিনি অভিযোগ করেন, একটি গোষ্ঠী ভোররাতে হতদরিদ্র যুবকদের সামান্য অর্থের প্রলোভন দেখিয়ে ঝটিকা মিছিল করছে এবং ভিডিও তৈরি করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। জনগণকে সঙ্গে নিয়ে রাজপথেই এ ধরনের অপচেষ্টা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেন তিনি।

দলের নেতাকর্মীদের উদ্দেশে মীর হেলাল বলেন, প্রতিটি এলাকাকে সুপ্ত, গুপ্ত ও পলাতক অপরাধীদের প্রভাব থেকে মুক্ত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ ও সতর্ক থাকতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি কিংবা অসৎ উপায়ে ভিডিও তৈরি করে বিদেশ থেকে বাংলাদেশে সরকার পতনের চেষ্টা কোনোদিন সফল হবে না বলেও হুঁশিয়ারি দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী।

ধলই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজম মাস্টারের সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয়। জাসাস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ও ফরহাদাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কাজী সাইফুল ইসলাম টুটুল এবং ধলই ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নাসিম মেম্বার অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন।

সমাবেশে উপজেলা ও জেলা পর্যায়ের বিএনপির নেতারা বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক সেলিম চেয়ারম্যান, ডা. রফিকুল আলম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আকবর আলী, আলহাজ্ব রহমত উল্লাহ, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল ইসলাম তকি এবং উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ