ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শেষ ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি

শেষ ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি
ছবি : সংগৃহিত
ফলো করুন

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আগেই। এবার আর্জেন্টিনার সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার পালা লিওনেল মেসির। আগামী ৬ অক্টোবর বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামবেন আর্জেন্টাইন মহাতারকা। সেই স্মরণীয় ম্যাচের জন্য প্রস্তুত করা হয়েছে বিশেষ জার্সি।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে বিশেষ জার্সিটির ঝলক দেখিয়েছেন মেসি। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শেষ ম্যাচ...আজীবনের স্মারক জার্সি। শেষ লড়াই...আজীবনের জন্য স্মারক এক পোশাক।’

ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার পতাকার রঙে তৈরি এক জোড়া বুট সোফার ওপর রাখছেন মেসি। এরপর হ্যাঙ্গারে থাকা জাতীয় দলের পরিচিত ১০ নম্বর জার্সিটি সরিয়ে সেখানে বিদায়ী ম্যাচের জন্য তৈরি বিশেষ জার্সি ঝুলিয়ে দেন।

স্মারক জার্সিটির নকশায় আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি ও সাদা রঙ থাকলেও যোগ করা হয়েছে বেশ কিছু বিশেষত্ব। পেছনে মেসির নাম ও ১০ নম্বরটি রাখা হয়েছে সোনালি রঙে। পাশাপাশি আর্জেন্টিনার জাতীয় প্রতীক ‘সান অব মে’র আদলে বিশেষ নকশাও রয়েছে।

তবে এই বিশেষ জার্সি শুধু মেসিই পরবেন, নাকি বেনিনের বিপক্ষে পুরো আর্জেন্টিনা দল একই নকশার জার্সিতে খেলবে—সেটি এখনো পুরোপুরি স্পষ্ট নয়। বিভিন্ন প্রতিবেদনে এটিকে মেসির বিদায়ী ম্যাচের স্মারক জার্সি হিসেবে উল্লেখ করা হয়েছে।

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটি হবে আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ উপস্থিতি। ফিফাও ম্যাচটিকে তার জাতীয় দলের বিদায়ী ম্যাচ হিসেবে নিশ্চিত করেছে। ৩৯ বছর বয়সী মেসি গত আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন।

বিদায়ী ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে আরও আয়োজনের পরিকল্পনা রয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্যদেরও এই বিশেষ মুহূর্তের অংশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে দুই দশকের বেশি সময় ধরে আর্জেন্টিনার জার্সিতে মেসির পথচলার সমাপ্তি হতে যাচ্ছে বিশেষ আবহে।

ট্যাগ : লিওনেল মেসি আর্জেন্টিনা ফুটবল দল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


শেষ ম্যাচে বিশেষ জার্সিতে মাঠে নামবেন মেসি

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আগেই। এবার আর্জেন্টিনার সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার পালা লিওনেল মেসির। আগামী ৬ অক্টোবর বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামবেন আর্জেন্টাইন মহাতারকা। সেই স্মরণীয় ম্যাচের জন্য প্রস্তুত করা হয়েছে বিশেষ জার্সি।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে বিশেষ জার্সিটির ঝলক দেখিয়েছেন মেসি। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শেষ ম্যাচ...আজীবনের স্মারক জার্সি। শেষ লড়াই...আজীবনের জন্য স্মারক এক পোশাক।’

ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার পতাকার রঙে তৈরি এক জোড়া বুট সোফার ওপর রাখছেন মেসি। এরপর হ্যাঙ্গারে থাকা জাতীয় দলের পরিচিত ১০ নম্বর জার্সিটি সরিয়ে সেখানে বিদায়ী ম্যাচের জন্য তৈরি বিশেষ জার্সি ঝুলিয়ে দেন।

স্মারক জার্সিটির নকশায় আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি ও সাদা রঙ থাকলেও যোগ করা হয়েছে বেশ কিছু বিশেষত্ব। পেছনে মেসির নাম ও ১০ নম্বরটি রাখা হয়েছে সোনালি রঙে। পাশাপাশি আর্জেন্টিনার জাতীয় প্রতীক ‘সান অব মে’র আদলে বিশেষ নকশাও রয়েছে।

তবে এই বিশেষ জার্সি শুধু মেসিই পরবেন, নাকি বেনিনের বিপক্ষে পুরো আর্জেন্টিনা দল একই নকশার জার্সিতে খেলবে—সেটি এখনো পুরোপুরি স্পষ্ট নয়। বিভিন্ন প্রতিবেদনে এটিকে মেসির বিদায়ী ম্যাচের স্মারক জার্সি হিসেবে উল্লেখ করা হয়েছে।

আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটি হবে আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ উপস্থিতি। ফিফাও ম্যাচটিকে তার জাতীয় দলের বিদায়ী ম্যাচ হিসেবে নিশ্চিত করেছে। ৩৯ বছর বয়সী মেসি গত আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন।

বিদায়ী ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে আরও আয়োজনের পরিকল্পনা রয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্যদেরও এই বিশেষ মুহূর্তের অংশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে দুই দশকের বেশি সময় ধরে আর্জেন্টিনার জার্সিতে মেসির পথচলার সমাপ্তি হতে যাচ্ছে বিশেষ আবহে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ