ঢাকা    শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

১৪৭ রানের বিশাল জয়ে এশিয়ান গেমসের সোনা ভারতের

১৪৭ রানের বিশাল জয়ে এশিয়ান গেমসের সোনা ভারতের
ছবি : সংগৃহিত
ফলো করুন

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে নিজেদের আধিপত্য ধরে রাখল ভারত। ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪৭ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার স্বর্ণপদক জিতেছে হারমনপ্রীত কৌরের দল। ২০২৩ হাংজু এশিয়ান গেমসেও নারী ক্রিকেটে সোনা জিতেছিল ভারত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১৬ রান তোলে তারা। এশিয়ান গেমসের নারী ক্রিকেটে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

ভারতের বড় সংগ্রহের ভিত গড়ে দেন স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। উদ্বোধনী জুটিতে তারা ১০ ওভারে যোগ করেন ৯৯ রান। মান্ধানা ৪৫ বলে ৭৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও সাতটি ছক্কা। শেফালি করেন ২৯ বলে ৪৮ রান।

শেষ দিকে রিচা ঘোষের বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতের সংগ্রহ দুইশ ছাড়িয়ে যায়। মাত্র ২২ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় অপরাজিত ৪৯ রান করেন তিনি। অধিনায়ক হারমনপ্রীত কৌরের ব্যাট থেকে আসে ১৯ রান।

২১৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটির হয়ে কিছুটা প্রতিরোধ গড়েন অধিনায়ক চামারি আতাপাত্তু। ২১ বলে পাঁচটি চারে ২৯ রান করেন তিনি। এটিই ছিল শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

ভারতের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে আর কোনো লঙ্কান ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত ১৫.৪ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ফলে ১৪৭ রানের বিশাল জয় নিয়ে স্বর্ণপদক নিশ্চিত করে ভারত।

বল হাতে ভারতের সবচেয়ে সফল ছিলেন দীপ্তি শর্মা। মাত্র ৬ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। শেফালি ভার্মা, শ্রী চরণী ও শ্রেয়াঙ্কা পাতিল নেন দুটি করে উইকেট। ব্যাটিংয়ের পর বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শেফালি।

এই জয়ে এশিয়ান গেমসের নারী ক্রিকেটে টানা দ্বিতীয়বার সোনা জিতল ভারত। শ্রীলঙ্কা পেয়েছে রুপা। ব্রোঞ্জপদক জিতেছে পাকিস্তান।

ট্যাগ : এশিয়ান গেমস ২০২৬

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শনিবার৭
  • ০৭ নভেম্বর ২০২৬
  • ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৮ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪১ বিকাল
  • মাগরিব৫:১৮ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৮ বিকাল

বাংলা ভিউজ

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬


১৪৭ রানের বিশাল জয়ে এশিয়ান গেমসের সোনা ভারতের

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে নিজেদের আধিপত্য ধরে রাখল ভারত। ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪৭ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বার স্বর্ণপদক জিতেছে হারমনপ্রীত কৌরের দল। ২০২৩ হাংজু এশিয়ান গেমসেও নারী ক্রিকেটে সোনা জিতেছিল ভারত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১৬ রান তোলে তারা। এশিয়ান গেমসের নারী ক্রিকেটে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

ভারতের বড় সংগ্রহের ভিত গড়ে দেন স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। উদ্বোধনী জুটিতে তারা ১০ ওভারে যোগ করেন ৯৯ রান। মান্ধানা ৪৫ বলে ৭৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও সাতটি ছক্কা। শেফালি করেন ২৯ বলে ৪৮ রান।

শেষ দিকে রিচা ঘোষের বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতের সংগ্রহ দুইশ ছাড়িয়ে যায়। মাত্র ২২ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় অপরাজিত ৪৯ রান করেন তিনি। অধিনায়ক হারমনপ্রীত কৌরের ব্যাট থেকে আসে ১৯ রান।

২১৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটির হয়ে কিছুটা প্রতিরোধ গড়েন অধিনায়ক চামারি আতাপাত্তু। ২১ বলে পাঁচটি চারে ২৯ রান করেন তিনি। এটিই ছিল শ্রীলঙ্কার ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

ভারতের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে আর কোনো লঙ্কান ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত ১৫.৪ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ফলে ১৪৭ রানের বিশাল জয় নিয়ে স্বর্ণপদক নিশ্চিত করে ভারত।

বল হাতে ভারতের সবচেয়ে সফল ছিলেন দীপ্তি শর্মা। মাত্র ৬ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। শেফালি ভার্মা, শ্রী চরণী ও শ্রেয়াঙ্কা পাতিল নেন দুটি করে উইকেট। ব্যাটিংয়ের পর বল হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শেফালি।

এই জয়ে এশিয়ান গেমসের নারী ক্রিকেটে টানা দ্বিতীয়বার সোনা জিতল ভারত। শ্রীলঙ্কা পেয়েছে রুপা। ব্রোঞ্জপদক জিতেছে পাকিস্তান।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ