ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতিসংঘে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

ছবি : সংগৃহীত
ফলো করুন

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জনগণের অধিকার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিষয়গুলো তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বনেতাদের সামনে দেশের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপনের পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকেও বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। প্রধানমন্ত্রী সেখানে পৌঁছানোর পর স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টায় হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। তখন বাংলাদেশে মঙ্গলবার সকাল।

মাহদী আমিন জানান, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে জাতীয় স্বার্থ সুরক্ষা, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা গুরুত্ব পাবে।

সফরটিকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের প্রধান হিসেবে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তারেক রহমান। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ তুলে ধরার প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টার ভাষ্য, তাঁদের ধারাবাহিকতায় তারেক রহমানও দেশের মানুষের প্রত্যাশা ও উন্নয়নের লক্ষ্য বিশ্বনেতাদের সামনে তুলে ধরবেন।

সফরের সময়সীমা নিয়ে মাহদী আমিন বলেন, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া ও ফিরে আসার জন্য দুই দিন এবং সেখানে অবস্থানকালের চার দিন মিলিয়ে এটি ছয় দিনের সফর। নিউইয়র্কে চার দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী বিভিন্ন দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।

প্রতিনিধিদলের আকার প্রসঙ্গে তিনি জানান, আনুষ্ঠানিক সফরসঙ্গী রয়েছেন ৩৫ জন। এর বাইরে নিরাপত্তা, গণমাধ্যম এবং ব্যক্তিগত দায়িত্বে নিয়োজিত কিছু অত্যাবশ্যকীয় কর্মকর্তাও রয়েছেন। ফলে ৩৫ জনকে পুরো সফরবহরের মোট সদস্যসংখ্যা হিসেবে উল্লেখ করেননি তিনি।

মাহদী আমিনের দাবি, অতীতের বড় বহর ও অপ্রয়োজনীয় ব্যয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে সংক্ষিপ্ত সফরের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিটি বৈঠকে বাংলাদেশের সার্বভৌম স্বার্থ, জনগণের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিষয়গুলো তুলে ধরাই প্রতিনিধিদলের লক্ষ্য।

প্রকাশিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ মহাসচিব আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হওয়ার কথা। এরপর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর।

সফরজুড়ে প্রতিদিনের কূটনৈতিক বৈঠকের সারসংক্ষেপ গণমাধ্যমকে জানানো হবে বলেও জানান প্রধানমন্ত্রীর মুখপাত্র।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, জাতিসংঘে বাংলাদেশের উপস্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর প্রেস টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : জাতিসংঘ তারেক রহমান মাহদী আমিন

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ