ঢাকা    শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সৌদি আরবে হামলা বন্ধে হুতিদের প্রতি জি-৭-এর আহ্বান

সৌদি আরবে হামলা বন্ধে হুতিদের প্রতি জি-৭-এর আহ্বান
ছবি : সংগৃহীত
ফলো করুন

সৌদি আরবে হামলা অবিলম্বে বন্ধ করতে ইয়েমেনের হুতি গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন জি-৭ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। একই সঙ্গে হুতিদের অস্ত্র ও সহায়তা দেওয়া বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকের পর দেওয়া বিবৃতিতে এ অবস্থান জানান মন্ত্রীরা। মঙ্গলবার প্রকাশিত রয়টার্স ও এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীরা ইয়েমেনের ভেতরে এবং সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের অব্যাহত হামলার কঠোর নিন্দা জানান।

তাঁদের মূল্যায়ন, এ ধরনের উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত করতে পারে এবং বৈশ্বিক অস্থিতিশীলতার ঝুঁকি বাড়ায়। হুতিদের প্রতি ইরানের সহায়তা বন্ধের আহ্বানও এই উদ্বেগের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে।

ইয়েমেনে হুতি গোষ্ঠী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত নতুন করে তীব্র হওয়ার মধ্যে জি-৭-এর এই বিবৃতি এলো। সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

এপির প্রতিবেদন অনুযায়ী, শনিবার রিয়াদকে লক্ষ্য করে চালানো একটি হামলা প্রতিহত করা হয়। এ পরিস্থিতিতে সৌদি আরবকে সীমিত সামরিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্য। এর মধ্যে আকাশে উড়ন্ত অবস্থায় বিমানে জ্বালানি সরবরাহের সহায়তা রয়েছে।

অন্যদিকে হুতিদের বিরুদ্ধে সরাসরি হামলা চালানোর বিষয় বিবেচনা করেও আপাতত তা থেকে বিরত থেকেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই মার্কিন কর্মকর্তার বরাতে অ্যাক্সিওস জানিয়েছে, সৌদি আরবকে সহায়তা করা এবং মধ্যপ্রাচ্যে নতুন একটি সংঘাতে জড়িয়ে পড়া এড়ানোর মধ্যে সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ইরান সৌদি আরব হুতি জি-৭

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার৬
  • ০৬ নভেম্বর ২০২৬
  • ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫০ ভোর
  • সূর্যোদয়৬:০৭ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:১৯ বিকাল
  • এশা৬:৩৫ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৭ ভোরইফতার ৫:১৯ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


সৌদি আরবে হামলা বন্ধে হুতিদের প্রতি জি-৭-এর আহ্বান

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সৌদি আরবে হামলা অবিলম্বে বন্ধ করতে ইয়েমেনের হুতি গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন জি-৭ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। একই সঙ্গে হুতিদের অস্ত্র ও সহায়তা দেওয়া বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকের পর দেওয়া বিবৃতিতে এ অবস্থান জানান মন্ত্রীরা। মঙ্গলবার প্রকাশিত রয়টার্স ও এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীরা ইয়েমেনের ভেতরে এবং সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের অব্যাহত হামলার কঠোর নিন্দা জানান।

তাঁদের মূল্যায়ন, এ ধরনের উত্তেজনা আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত করতে পারে এবং বৈশ্বিক অস্থিতিশীলতার ঝুঁকি বাড়ায়। হুতিদের প্রতি ইরানের সহায়তা বন্ধের আহ্বানও এই উদ্বেগের অংশ হিসেবে তুলে ধরা হয়েছে।

ইয়েমেনে হুতি গোষ্ঠী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত নতুন করে তীব্র হওয়ার মধ্যে জি-৭-এর এই বিবৃতি এলো। সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

এপির প্রতিবেদন অনুযায়ী, শনিবার রিয়াদকে লক্ষ্য করে চালানো একটি হামলা প্রতিহত করা হয়। এ পরিস্থিতিতে সৌদি আরবকে সীমিত সামরিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাজ্য। এর মধ্যে আকাশে উড়ন্ত অবস্থায় বিমানে জ্বালানি সরবরাহের সহায়তা রয়েছে।

অন্যদিকে হুতিদের বিরুদ্ধে সরাসরি হামলা চালানোর বিষয় বিবেচনা করেও আপাতত তা থেকে বিরত থেকেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই মার্কিন কর্মকর্তার বরাতে অ্যাক্সিওস জানিয়েছে, সৌদি আরবকে সহায়তা করা এবং মধ্যপ্রাচ্যে নতুন একটি সংঘাতে জড়িয়ে পড়া এড়ানোর মধ্যে সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে।

সূত্র: রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ