ঢাকা    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নকআউট পর্বে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে মুখোমুখি কেপ ভার্দে-সৌদি আরব

ছবি: সংগৃহীত
ফলো করুন

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নকআউট পর্বে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ লড়াইয়ে মাঠে নামছে কেপ ভার্দে ও সৌদি আরব। ‘এইচ’ গ্রুপের এই ম্যাচে জয় ছাড়া দুই দলের সামনেই অন্য কোনো বিকল্প নেই। তবে জয়ের পাশাপাশি স্পেন ও উরুগুয়ের মধ্যকার ম্যাচের ফলের দিকেও নজর রাখতে হবে তাদের।

দুই ম্যাচ শেষে দুই পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে কেপ ভার্দে। অন্যদিকে এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে সৌদি আরব। ফলে শেষ ম্যাচে জয়ই দুই দলের মূল লক্ষ্য।

বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই দারুণ চমক দেখিয়েছে কেপ ভার্দে। প্রথম ম্যাচে স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষেও ২-২ গোলে সমতা করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে দলটি।

কেপ ভার্দে যদি বড় ব্যবধানে সৌদি আরবকে হারাতে পারে এবং অন্য ম্যাচের ফল অনুকূলে আসে, তাহলে গ্রুপসেরা হিসেবেও পরের পর্ব নিশ্চিত করার সুযোগ থাকবে। আর সাধারণ জয় পেলেও স্পেন যদি উরুগুয়েকে হারায়, সেক্ষেত্রে রানার্সআপ হয়ে পরের পর্বে জায়গা করে নিতে পারে তারা।

অন্যদিকে কেপ ভার্দে পরাজিত হলে এবং উরুগুয়ে যদি স্পেনের বিপক্ষে অন্তত ড্র করে, তাহলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে দলটিকে।

সৌদি আরবের পরিস্থিতি তুলনামূলকভাবে আরও কঠিন। প্রথম ম্যাচে উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে স্পেনের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হারের কারণে গোল ব্যবধানেও পিছিয়ে রয়েছে তারা।

শেষ ষোলোয় উঠতে হলে সৌদি আরবকে অবশ্যই কেপ ভার্দেকে হারাতে হবে। পাশাপাশি স্পেনকে উরুগুয়ের বিপক্ষে জয় পেতেও হবে। এই দুই শর্ত পূরণ হলেই কেবল নকআউট পর্বে জায়গা করে নেওয়ার সুযোগ থাকবে তাদের। অন্য যেকোনো ফল বিদায়ের শঙ্কা তৈরি করবে।

সাম্প্রতিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসী কেপ ভার্দে। দলটির রক্ষণভাগের দৃঢ়তা এবং দ্রুত পাল্টা আক্রমণ প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তবে এই ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না গুরুত্বপূর্ণ ডিফেন্ডার সিডনি লোপেস। তার পরিবর্তে জোয়াও পাওলোকে দেখা যেতে পারে শুরুর একাদশে।

এ ছাড়া তেলমো আরকানজো ও জোভানে কাবরালের ফিটনেস নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হবে। আক্রমণভাগে আবারও দলের প্রধান ভরসা থাকবেন জিলসন বেনশিমল।

অন্যদিকে সৌদি আরব শিবিরে বড় কোনো চোট বা নিষেধাজ্ঞার সমস্যা নেই। মাঝমাঠে মোহাম্মদ কান্নো দলে ফিরতে পারেন। ডান প্রান্তে সুযোগ পেতে পারেন মোহাম্মদ আবু আল-শামাত। আক্রমণে গোলের দায়িত্ব থাকবে অভিজ্ঞ ফরোয়ার্ড ফিরাস আল-বুরাইকানের কাঁধে।

সাম্প্রতিক ফর্ম, আত্মবিশ্বাস এবং শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পারফরম্যান্স বিবেচনায় কেপ ভার্দে কিছুটা এগিয়ে থাকলেও, নকআউট পর্বে ওঠার লড়াইয়ে দুই দলের জন্যই এই ম্যাচটি হতে যাচ্ছে 'করো বা মরো' লড়াই।

ট্যাগ : সৌদি আরব ফিফা বিশ্বকাপ ২০২৬ কেপ ভার্দে

বাংলা ভিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নকআউট পর্বে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে মুখোমুখি কেপ ভার্দে-সৌদি আরব

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ