ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফেসবুক পোস্ট ঘিরে জবি ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

ছবি : সংগৃহিত
ফলো করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভিক্টোরিয়া পার্ক এলাকায় ঘটনার সূত্রপাত হয়। পরে উত্তেজনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাঁঠালতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

আহত শিক্ষার্থীরা হলেন অর্থনীতি বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মাদুদ, ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আসিফ এবং লোক প্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইমন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থীর ভাষ্য, ভিক্টোরিয়া পার্কের পাশে একটি চায়ের দোকানের সামনে প্রথমে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে তা ক্যাম্পাস পর্যন্ত গড়ায়। এ সময় কয়েকজনকে রড ও পাইপ হাতে দেখা যায় বলেও দাবি করেছেন তারা।

প্রাথমিকভাবে জানা গেছে, জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়।

এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন অনিক ফেসবুকে শামসুল আরেফিনকে নিয়ে একটি পোস্ট করেন। ওই পোস্টের পর অনিক ও আরেফিনের অনুসারীদের মধ্যে উত্তেজনা তৈরি হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি।

শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন অনিক অভিযোগ করেন, শামসুল আরেফিনের সঙ্গে থাকা কয়েকজন শিক্ষার্থী ও বহিরাগত তাদের ওপর হামলা চালিয়েছেন। তার দাবি, আগের রাতেও তাদের মারধরের হুমকি দেওয়া হয়েছিল এবং বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছিল।

অনিক আরও দাবি করেন, রোববার ভিক্টোরিয়া পার্কের গেটের পাশে তারা চা খাওয়ার সময় রড ও পাইপ নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।

তবে এসব অভিযোগের বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনের বক্তব্য পাওয়া যায়নি। শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ডাকা হয়েছিল এবং পরে পরিস্থিতি শান্ত হয়। তার ভাষ্য অনুযায়ী, গুরুতর আহত হওয়ার মতো কোনো ঘটনা তাদের নজরে আসেনি।

এর কয়েক দিন আগেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ১৬ সেপ্টেম্বর নবীনবরণ অনুষ্ঠানের কনসার্ট শেষে সংঘর্ষের ঘটনায় সংগঠনটির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রদল।

ট্যাগ : ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক পোস্ট ঘিরে জবি ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ