ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হাইকোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার কিছু পর শাহবাগ থানাধীন হাইকোর্টের মূল ফটকসংলগ্ন এলাকায় বিস্ফোরণটি ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অজ্ঞাত ব্যক্তিরা হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে একটি ককটেল নিক্ষেপ করে। সেটি বিকট শব্দে বিস্ফোরিত হলেও আশপাশে থাকা কেউ আহত হননি।

ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কারা ককটেলটি নিক্ষেপ করেছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে হাইকোর্ট ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য তথ্য-উপাত্ত সংগ্রহ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ : ডিএমপি হাইকোর্ট ককটেল বিস্ফোরণ

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

হাইকোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার কিছু পর শাহবাগ থানাধীন হাইকোর্টের মূল ফটকসংলগ্ন এলাকায় বিস্ফোরণটি ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অজ্ঞাত ব্যক্তিরা হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে একটি ককটেল নিক্ষেপ করে। সেটি বিকট শব্দে বিস্ফোরিত হলেও আশপাশে থাকা কেউ আহত হননি।

ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কারা ককটেলটি নিক্ষেপ করেছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে হাইকোর্ট ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি অন্যান্য তথ্য-উপাত্ত সংগ্রহ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ