ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তিতাস-২৮ কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

ছবি : সংগৃহিত
ফলো করুন

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের নতুন একটি কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে। দেশের জ্বালানি সরবরাহ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে তিতাস-২৮ নম্বর কূপটি নিয়মিত উৎপাদনে যুক্ত করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কূপটি থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপটি অবস্থিত। গত বছরের ১৫ ডিসেম্বর একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান কূপটির খননকাজ শুরু করে।

ভূগর্ভের প্রায় ৩ হাজার ৫২৬ মিটার গভীর পর্যন্ত খনন শেষে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা সম্পন্ন করা হয়। এরপর কূপটিকে গ্যাস সরবরাহের জন্য প্রস্তুত করা হয়।

গত ১৯ জুন পরীক্ষামূলকভাবে কূপটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। সংশ্লিষ্টদের হিসাবে, পরীক্ষামূলক সরবরাহ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ২০০ কোটি টাকা মূল্যের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

শনিবার আনুষ্ঠানিক উদ্বোধনের পর কূপটি থেকে নিয়মিতভাবে দৈনিক প্রায় সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

বর্তমানে তিতাস গ্যাসক্ষেত্রে মোট ২৩টি কূপ উৎপাদনে রয়েছে। এসব কূপ থেকে প্রতিদিন গড়ে প্রায় ৩৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

তিতাস-২৮ নম্বর কূপ নিয়মিত উৎপাদনে যুক্ত হওয়ায় দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ আরও বাড়বে বলে আশা করছেন জ্বালানি খাতের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দেশে গ্যাসের চাহিদা ও সরবরাহের ব্যবধান কমাতে নতুন কূপ খননের পাশাপাশি পুরোনো কূপের সংস্কার এবং অনুসন্ধান কার্যক্রমও পরিচালিত হচ্ছে। নতুন কূপ থেকে পাওয়া গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ায় সামগ্রিক জ্বালানি সরবরাহে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ : জাতীয় গ্রিড তিতাস গ্যাস

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

তিতাস-২৮ কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ