ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দক্ষতা প্রশিক্ষণে অভিন্ন সিলেবাস ও সনদ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ এবং মানসম্মত সনদ প্রদানের ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির তৃতীয় সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশ ও বিদেশের শ্রমবাজারের প্রয়োজন অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরিতে এনএসডিএর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ কর্মীদের চাহিদা ও গ্রহণযোগ্যতা বাড়াতে প্রতিষ্ঠানটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে।

তারেক রহমান বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীর দক্ষতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের অধীনে অনেক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। তবে এসব কার্যক্রমের মধ্যে পর্যাপ্ত সমন্বয় না থাকায় প্রশিক্ষণ ও সনদ অনেক ক্ষেত্রে প্রত্যাশিত ফল দিচ্ছে না।

এর ফলে দেশে এবং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণেরা তাদের সনদের যথাযথ স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

এই সমস্যা সমাধানে এনএসডিএর গভর্নিং বডিকে দ্রুত একটি ছোট কমিটি গঠনের নির্দেশ দেন তিনি। ওই কমিটির মাধ্যমে প্রয়োজনীয় নীতিমালা তৈরি করে বিভিন্ন মন্ত্রণালয়ের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনার কথা বলেন প্রধানমন্ত্রী।

একই ধরনের প্রশিক্ষণের ক্ষেত্রে অভিন্ন সিলেবাস অনুসরণ এবং একটি গ্রহণযোগ্য সনদায়ন ব্যবস্থা তৈরির ওপরও গুরুত্ব দেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, প্রশিক্ষণ ও সনদায়ন ব্যবস্থা আন্তর্জাতিক মানের করা গেলে তরুণদের দক্ষতা যেমন বাড়বে, তেমনি দেশি ও বিদেশি শ্রমবাজারে তাদের যোগ্যতার স্বীকৃতি ও গ্রহণযোগ্যতাও বাড়বে।

সভায় এনএসডিএর প্রশাসনিক কাঠামো, জনবল ও কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। পাশাপাশি জাতীয় দক্ষতা উন্নয়নসংক্রান্ত নীতি ও কৌশল, শ্রমবাজারের চাহিদা অনুযায়ী জনশক্তি তৈরি এবং বিভিন্ন খাতে কী ধরনের দক্ষ কর্মীর প্রয়োজন রয়েছে, সেসব বিষয় নিয়ে আলোচনা হয়।

দক্ষ মানবসম্পদ তৈরিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা, প্রশিক্ষণের মানোন্নয়ন, সনদায়ন এবং বিভিন্ন সনদের পারস্পরিক স্বীকৃতির বিষয়ও সভার আলোচনায় স্থান পায়।

সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুণ, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, এনএসডিএর নির্বাহী চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসংস্থান

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

দক্ষতা প্রশিক্ষণে অভিন্ন সিলেবাস ও সনদ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ