ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গুলশানে ঝটিকা মিছিলের ঘটনায় গ্রেপ্তার বেড়ে ১৭৯

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর গুলশানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে এখন পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১১ সেপ্টেম্বর গুলশানে অনুষ্ঠিত ওই মিছিলে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই দিন দুপুরে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হয়ে মিছিল করেন।

মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ এগিয়ে গেলে মিছিলকারীদের মধ্য থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানিয়েছিলেন গুলশান থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দাউদ হোসেন।

ঘটনার পর মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে ডিএমপি। ১২ সেপ্টেম্বর পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছিল। পরবর্তী সময়ে আরও কয়েক দফায় গ্রেপ্তারের পর শনিবার সেই সংখ্যা ১৭৯ জনে পৌঁছেছে।

এদিকে গুলশানের ওই মিছিলের ঘটনার পর পুলিশ প্রশাসনেও পরিবর্তন আনা হয়। গুলশান মডেল থানার ওসি মো. দাউদ হোসেনকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পরে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার এম তানভীর আহমেদকেও ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

পুলিশ জানিয়েছে, মিছিলে অংশ নেওয়া অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

ট্যাগ : আওয়ামী লীগ ডিএমপি গুলশান

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

গুলশানে ঝটিকা মিছিলের ঘটনায় গ্রেপ্তার বেড়ে ১৭৯

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর গুলশানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে এখন পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১১ সেপ্টেম্বর গুলশানে অনুষ্ঠিত ওই মিছিলে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই দিন দুপুরে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ১৫০ থেকে ২০০ নেতাকর্মী জড়ো হয়ে মিছিল করেন।

মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ এগিয়ে গেলে মিছিলকারীদের মধ্য থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানিয়েছিলেন গুলশান থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দাউদ হোসেন।

ঘটনার পর মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে ডিএমপি। ১২ সেপ্টেম্বর পর্যন্ত ৩২ জনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছিল। পরবর্তী সময়ে আরও কয়েক দফায় গ্রেপ্তারের পর শনিবার সেই সংখ্যা ১৭৯ জনে পৌঁছেছে।

এদিকে গুলশানের ওই মিছিলের ঘটনার পর পুলিশ প্রশাসনেও পরিবর্তন আনা হয়। গুলশান মডেল থানার ওসি মো. দাউদ হোসেনকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পরে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার এম তানভীর আহমেদকেও ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

পুলিশ জানিয়েছে, মিছিলে অংশ নেওয়া অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ