ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের

ছবি: সংগৃহীত
ফলো করুন

ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় সৌদি আরব ২৬টি বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে হুথি গোষ্ঠী। বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে এসব হামলা চালানো হয়েছে বলে হুথি নেতাদের বরাতে জানিয়েছে এএফপি।

হুথি নেতাদের দাবি, সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনের তাদের নিয়ন্ত্রিত অঞ্চল এবং বিভিন্ন সামরিক ও লজিস্টিক স্থাপনায় সৌদি বিমান হামলার মাত্রা বেড়েছে। তাদের হিসাব অনুযায়ী, ১১ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনে সৌদি বাহিনী প্রায় ৩০০টি বিমান অভিযান চালিয়েছে।

এর আগে ১৬ সেপ্টেম্বর হুথিরা দাবি করে, সৌদি বিমান বাহিনীর একটি এফ-১৫ যুদ্ধবিমান তারা ভূপাতিত করেছে। এ ঘটনার একটি ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে গোষ্ঠীটি। তবে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবিটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ইয়েমেনে নতুন করে সংঘাত তীব্র হওয়ার পেছনে হুথিদের সাম্প্রতিক সামরিক অগ্রগতি এবং সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর সঙ্গে লড়াইকে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখা হচ্ছে। এ সংঘাতে হুথিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিজেদের নিয়ন্ত্রণ বাড়িয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হুথিরা সাম্প্রতিক সময়ে কৌশলগত বন্দরনগরী মোখাসহ লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ অংশ দখলে নিয়েছে।

অন্যদিকে, হুথিদের পক্ষ থেকে সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবিও করা হয়েছে। সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার সতর্কতা জারির খবরও পাওয়া গেছে। গত ১৭ সেপ্টেম্বর সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, হুথির একটি ড্রোন বাধা দেওয়ার পর সেটির ধ্বংসাবশেষের আঘাতে তাইফ গভর্নরেটে একজন নিহত ও দুজন আহত হন।

সংঘাতের নতুন করে বিস্তারে ইয়েমেনের মানবিক পরিস্থিতিও আরও সংকটপূর্ণ হয়ে উঠেছে। রয়টার্সের ১৮ সেপ্টেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক লড়াইয়ে ইয়েমেনে অন্তত ১ লাখ ১২ হাজার মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন এবং প্রায় ৩ হাজার মানুষ সমুদ্রপথে জিবুতিতে পালিয়েছেন।

সূত্র : এএফপি

ট্যাগ : সৌদি আরব হুথি ইয়েমেন

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ