ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ ৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘ভুয়া খবরের’ অভিযোগে কয়েকটি গণমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প

ফাইল ছবি
ফলো করুন

‘ভুয়া খবর’ প্রকাশের অভিযোগ তুলে CNN, MS NOW ও Politico-কে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। শনিবার থেকে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে।

ট্রাম্প তার পোস্টে অভিযোগ করেন, ওই তিন গণমাধ্যম তার প্রশাসন ও প্রেসিডেন্টকে নিয়ে ধারাবাহিকভাবে মিথ্যা ও ‘ফেক নিউজ’ প্রকাশ করছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে আরও কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে।

পলিটিকোর বিরুদ্ধে আলাদাভাবে অভিযোগ তুলে ট্রাম্প দাবি করেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময়ে মার্কিন সরকারের কাছ থেকে প্রতিষ্ঠানটি প্রায় ৮ মিলিয়ন ডলারের সাবস্ক্রিপশন পেয়েছিল। তিনি এ অর্থ ব্যয়কে অনিয়ম হিসেবে উল্লেখ করেছেন।

পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, নির্দিষ্ট কোনো একটি প্রতিবেদনকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং কয়েক বছর ধরে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের সামগ্রিক প্রেক্ষাপট থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

তবে নিষেধাজ্ঞাটি কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। শুক্রবার বিকেল পর্যন্ত CNN, MS NOW ও Politico-র সাংবাদিকদের হোয়াইট হাউস প্রাঙ্গণে কাজ করতে দেখা যায়।

ট্রাম্পের ঘোষণার পর CNN ও Politico এর বিরোধিতা করেছে। CNN জানিয়েছে, হোয়াইট হাউস কভার করা তাদের সাংবাদিকদের ওপর সরকারের বাধা দেওয়া মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর মাধ্যমে সুরক্ষিত সংবাদমাধ্যমের স্বাধীনতার সঙ্গে সাংঘর্ষিক হবে। Politico-ও তাদের সাংবাদিকতার কাজ চালিয়ে যাওয়ার এবং সাংবিধানিক অধিকার রক্ষার কথা জানিয়েছে। MS NOW তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

ট্রাম্পের এই পদক্ষেপের সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। সংবাদমাধ্যম ও প্রেস স্বাধীনতা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন বলেছে, নির্দিষ্ট সংবাদমাধ্যমের প্রতিবেদন বা দৃষ্টিভঙ্গির ভিত্তিতে সরকারি প্রবেশাধিকার সীমিত করার বিষয়টি মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এ নিয়ে আইনি চ্যালেঞ্জের সম্ভাবনাও রয়েছে।

সূত্র : রয়টার্স

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প সিএনএন

বাংলা ভিউজ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

‘ভুয়া খবরের’ অভিযোগে কয়েকটি গণমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ