ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মার্চে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত
ফলো করুন

২০২৭ সালের মার্চে নেপাল সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ খেলবে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে সিরিজের সূচি জানিয়েছে।

সূচি অনুযায়ী, আগামী ২৬, ২৮ ও ৩০ মার্চ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো ম্যাচই নেপালের রাজধানী কাঠমান্ডুতে আয়োজন করা হবে।

নেপালে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিরিজটি তাদের উদ্দেশে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের প্রতি গভীর সহমর্মিতা জানিয়েছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

বাংলাদেশ ও নেপালের মধ্যকার এই সিরিজ আয়োজনের আলোচনা শুরু হয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির বৈঠকের মাধ্যমে।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার বিসিবি কার্যালয়ে যান রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি। সেখানে তিনি বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ দলের প্রস্তাবিত নেপাল সফর ছাড়াও দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বিসিবি জানিয়েছে, নেপালের কঠিন সময়ে দেশটির পাশে দাঁড়ানোর প্রতীক হিসেবে এই সিরিজ বিশেষ তাৎপর্য বহন করবে। একই সঙ্গে ক্রিকেটের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও সংহতির বার্তা আরও জোরালো করার সুযোগ তৈরি হবে।

নেপালের ক্রিকেটের উন্নয়নেও সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে বিসিবি। দেশটির ক্রিকেটের সামগ্রিক অগ্রগতিতে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের পাশে থেকে প্রয়োজনীয় সমর্থন ও সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট নেপাল ক্রিকেট

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মার্চে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

২০২৭ সালের মার্চে নেপাল সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ খেলবে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে সিরিজের সূচি জানিয়েছে।

সূচি অনুযায়ী, আগামী ২৬, ২৮ ও ৩০ মার্চ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো ম্যাচই নেপালের রাজধানী কাঠমান্ডুতে আয়োজন করা হবে।

নেপালে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সিরিজটি তাদের উদ্দেশে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের মানুষের প্রতি গভীর সহমর্মিতা জানিয়েছে বাংলাদেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

বাংলাদেশ ও নেপালের মধ্যকার এই সিরিজ আয়োজনের আলোচনা শুরু হয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারির বৈঠকের মাধ্যমে।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার বিসিবি কার্যালয়ে যান রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি। সেখানে তিনি বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ দলের প্রস্তাবিত নেপাল সফর ছাড়াও দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বিসিবি জানিয়েছে, নেপালের কঠিন সময়ে দেশটির পাশে দাঁড়ানোর প্রতীক হিসেবে এই সিরিজ বিশেষ তাৎপর্য বহন করবে। একই সঙ্গে ক্রিকেটের মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও সংহতির বার্তা আরও জোরালো করার সুযোগ তৈরি হবে।

নেপালের ক্রিকেটের উন্নয়নেও সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে বিসিবি। দেশটির ক্রিকেটের সামগ্রিক অগ্রগতিতে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের পাশে থেকে প্রয়োজনীয় সমর্থন ও সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ