ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকা আদালতকে উত্তর-দক্ষিণে ভাগ করার দাবিতে আইনি নোটিশ

ছবি: সংগৃহীত
ফলো করুন

ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা মহানগর দায়রা জজ আদালতকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ—এই দুই পৃথক বিচারিক অঞ্চলে বিভক্ত করার উদ্যোগ নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক, আইনগত ও বিচারিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আইনমন্ত্রী, আইন ও বিচার বিভাগের সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান।

নোটিশে ঢাকা উত্তর জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা উত্তর মহানগর দায়রা আদালত প্রতিষ্ঠার পাশাপাশি ঢাকা দক্ষিণ জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা দক্ষিণ মহানগর দায়রা আদালত প্রতিষ্ঠা বা পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

নোটিশে বলা হয়, ঢাকার বিপুল জনসংখ্যা, বিস্তৃত এলাকা এবং ক্রমবর্ধমান দেওয়ানি, ফৌজদারি, পারিবারিক, বিশেষ ও মহানগর ফৌজদারি মামলার চাপের কারণে বিদ্যমান বিচারিক কাঠামো পুনর্বিন্যাসের প্রয়োজন দেখা দিয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে আদালতগুলোতে বিপুলসংখ্যক মামলা ও বিচারপ্রার্থীর পাশাপাশি আইনজীবী, সাক্ষী, আসামি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতির কারণে বিচারিক প্রশাসনের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে।

আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যানের দাবি, বিদ্যমান কাঠামোর কারণে বিচারপ্রার্থীদের আদালতে যাতায়াত, মামলার ব্যবস্থাপনা এবং দ্রুত বিচারিক কার্যক্রম পরিচালনায় নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে ঢাকা উত্তর ও দক্ষিণের জন্য পৃথক বিচারিক অঞ্চল গঠন করা হলে আদালতের ওপর চাপ কমানোর পাশাপাশি বিচারিক কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার সুযোগ তৈরি হতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আইনি নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক, আইনগত ও বিচারিক পদক্ষেপ নিয়ে তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করার কথাও নোটিশে জানানো হয়েছে।

ট্যাগ : ঢাকা আদালত আইনি নোটিশ

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা আদালতকে উত্তর-দক্ষিণে ভাগ করার দাবিতে আইনি নোটিশ

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ