ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইনজুরিতে ছিটকে গেলেন ব্রাজিলের জোয়াও পেদ্রো, দলে মার্তিনেল্লি

ছবি: সংগৃহীত
ফলো করুন

২০২৬ বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ার পর আসন্ন ফিফা উইন্ডোর জন্য ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছিলেন চেলসির ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। তবে চোটের কারণে এবারও ব্রাজিলের জার্সিতে মাঠে নামা হচ্ছে না তার। পেদ্রোর পরিবর্তে দলে নেওয়া হয়েছে মাতেওস মার্তিনেল্লিকে।

ব্রাজিল ফুটবল ফেডারেশন পেদ্রোর পরিবর্তে মার্তিনেল্লির অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। সাধারণত আন্তর্জাতিক বিরতির আগে ক্লাবের শেষ ম্যাচের পর চোটের কারণে কোনো খেলোয়াড় দল থেকে ছিটকে গেলে তার পরিবর্তন ঘোষণা করা হয়। তবে পেদ্রোর ক্ষেত্রে ম্যাচের আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ব্রাজিলের সর্বশেষ উন্মুক্ত অনুশীলনেও দেখা যায়নি পেদ্রোকে। শুক্রবারের ম্যাচের আগে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন—এমন আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি।

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন পেদ্রো। চেলসির হয়ে ৯ নম্বর জার্সি পরার পরও গোল ও অ্যাসিস্টে দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তিনি। এরই মধ্যে আগস্ট মাসের প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

প্রিমিয়ার লিগে চেলসির করা ১০ গোলের মধ্যে পেদ্রোর সরাসরি অবদান রয়েছে ছয়টিতে। এর মধ্যে তিনি করেছেন তিন গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি।

পেদ্রোর অনুপস্থিতিতে চেলসির আক্রমণভাগে শুরুর একাদশে সুযোগ পেতে পারেন অভিজ্ঞ স্ট্রাইকার ড্যানি ওয়েলবেক। চলতি মৌসুমে ওয়েলবেকও তিনটি গোল করেছেন। তবে তার সবগুলো গোলই এসেছে কারাবাও কাপে।

ট্যাগ : ব্রাজিল জোয়াও পেদ্রো

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ইনজুরিতে ছিটকে গেলেন ব্রাজিলের জোয়াও পেদ্রো, দলে মার্তিনেল্লি

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

২০২৬ বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ার পর আসন্ন ফিফা উইন্ডোর জন্য ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছিলেন চেলসির ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। তবে চোটের কারণে এবারও ব্রাজিলের জার্সিতে মাঠে নামা হচ্ছে না তার। পেদ্রোর পরিবর্তে দলে নেওয়া হয়েছে মাতেওস মার্তিনেল্লিকে।

ব্রাজিল ফুটবল ফেডারেশন পেদ্রোর পরিবর্তে মার্তিনেল্লির অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। সাধারণত আন্তর্জাতিক বিরতির আগে ক্লাবের শেষ ম্যাচের পর চোটের কারণে কোনো খেলোয়াড় দল থেকে ছিটকে গেলে তার পরিবর্তন ঘোষণা করা হয়। তবে পেদ্রোর ক্ষেত্রে ম্যাচের আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ব্রাজিলের সর্বশেষ উন্মুক্ত অনুশীলনেও দেখা যায়নি পেদ্রোকে। শুক্রবারের ম্যাচের আগে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন—এমন আলোচনা থাকলেও শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি।

চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন পেদ্রো। চেলসির হয়ে ৯ নম্বর জার্সি পরার পরও গোল ও অ্যাসিস্টে দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন তিনি। এরই মধ্যে আগস্ট মাসের প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

প্রিমিয়ার লিগে চেলসির করা ১০ গোলের মধ্যে পেদ্রোর সরাসরি অবদান রয়েছে ছয়টিতে। এর মধ্যে তিনি করেছেন তিন গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি।

পেদ্রোর অনুপস্থিতিতে চেলসির আক্রমণভাগে শুরুর একাদশে সুযোগ পেতে পারেন অভিজ্ঞ স্ট্রাইকার ড্যানি ওয়েলবেক। চলতি মৌসুমে ওয়েলবেকও তিনটি গোল করেছেন। তবে তার সবগুলো গোলই এসেছে কারাবাও কাপে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ