ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৬ জুনের মধ্যে ইউপি নির্বাচন শেষ করতে হবে: ইসি

ছবি: সংগৃহীত
ফলো করুন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শেষে তিনি এসব কথা জানান।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে দুপুর আড়াইটায় বৈঠকটি শুরু হয়। এতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়।

ইসি সানাউল্লাহ জানান, বিভিন্ন পরীক্ষা ও অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। প্রয়োজনে নির্বাচনের ধাপের সংখ্যাও কমানো হতে পারে। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।

তিনি বলেন, নির্বাচন আয়োজনের সময় যাতে কোনো পরীক্ষা বা শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়, সে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে। স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ যত দ্রুত সম্ভব জানানো হবে।

ইসি কমিশনার জানান, নভেম্বর ও ডিসেম্বরে বিভিন্ন পরীক্ষা রয়েছে। জানুয়ারিতে ভোট আয়োজনের জন্য কিছুটা সময় পাওয়া গেলেও ওই সময়ে রমজানের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। এসব বিষয় নিয়ে কমিশন আরও কয়েক দফা আলোচনা করবে। এরপর কমিশন সভায় স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।

এর আগে নির্বাচন কমিশন ইউপি নির্বাচন কয়েক ধাপে আয়োজনের প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছিল। প্রাথমিক পরিকল্পনায় ২০২৬ সালের ১২ নভেম্বর প্রথম ধাপের ভোট এবং ২০২৭ সালের বিভিন্ন সময়ে পরবর্তী ধাপের ভোট আয়োজনের কথা বলা হয়েছিল।

এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন গত ১০ সেপ্টেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

ট্যাগ : স্থানীয় সরকার নির্বাচন

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

৬ জুনের মধ্যে ইউপি নির্বাচন শেষ করতে হবে: ইসি

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ