ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রস্তাবে সাড়া দিয়ে নেপালে যাচ্ছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত
ফলো করুন

২০২৭ সালের মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের নেপাল সফরের প্রস্তাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে উৎসর্গ করা হবে এই সিরিজ। কাঠমান্ডুতে ম্যাচ তিনটি হবে আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ।

কদিন আগে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ও বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির এক বৈঠকে প্রথম এই সিরিজ আয়োজনের বিষয়ে আলোচনা হয়। আজ বিসিবি কার্যালয়ে ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত ভান্ডারি। সেখানে বাংলাদেশের প্রস্তাবিত নেপাল সফরের পাশাপাশি দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা আরও বিস্তৃত করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছে বিসিবি। নিহতদের স্মরণে সিরিজটি উৎসর্গ করার বিষয়টিও এসেছে। শোকের এই সময়ে তিন ম্যাচের সিরিজটি ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ ও নেপালকে আরও কাছাকাছি আসার এবং দুই দেশের বন্ধুত্ব ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি করবে।

নেপালের ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে দেশটির ক্রিকেট সংস্থাকে (নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন) সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আশ্বাসও দিয়েছে বিসিবি। এ সহযোগিতার আওতায় পুরুষ ও নারী দলের পারস্পরিক সফর, হাই পারফরম্যান্স (এইচপি) কার্যক্রম, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা এবং দুই দেশের খেলোয়াড় ও ক্রিকেটসংশ্লিষ্টদের উপকারে আসতে পারে, এমন অন্যান্য উন্নয়নমূলক উদ্যোগও থাকবে।

ট্যাগ : বাংলাদেশ ক্রিকেট দল

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

প্রস্তাবে সাড়া দিয়ে নেপালে যাচ্ছে বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

২০২৭ সালের মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের নেপাল সফরের প্রস্তাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে উৎসর্গ করা হবে এই সিরিজ। কাঠমান্ডুতে ম্যাচ তিনটি হবে আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ।

কদিন আগে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ও বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারির এক বৈঠকে প্রথম এই সিরিজ আয়োজনের বিষয়ে আলোচনা হয়। আজ বিসিবি কার্যালয়ে ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত ভান্ডারি। সেখানে বাংলাদেশের প্রস্তাবিত নেপাল সফরের পাশাপাশি দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা আরও বিস্তৃত করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছে বিসিবি। নিহতদের স্মরণে সিরিজটি উৎসর্গ করার বিষয়টিও এসেছে। শোকের এই সময়ে তিন ম্যাচের সিরিজটি ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ ও নেপালকে আরও কাছাকাছি আসার এবং দুই দেশের বন্ধুত্ব ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি করবে।

নেপালের ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে দেশটির ক্রিকেট সংস্থাকে (নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন) সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার আশ্বাসও দিয়েছে বিসিবি। এ সহযোগিতার আওতায় পুরুষ ও নারী দলের পারস্পরিক সফর, হাই পারফরম্যান্স (এইচপি) কার্যক্রম, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা এবং দুই দেশের খেলোয়াড় ও ক্রিকেটসংশ্লিষ্টদের উপকারে আসতে পারে, এমন অন্যান্য উন্নয়নমূলক উদ্যোগও থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ