ঢাকা    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হাসিনাসহ ৩৪ জনের হত্যা মামলার শুনানি ২৬ জুলাই

শেখ হাসিনা
ফলো করুন

রাজধানীর মোহাম্মদপুর থানায় ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম আগামী ২৬ জুলাই শুনানির দিন ধার্য করেন।

এর আগে নির্ধারিত তারিখে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে কারাগার থেকে হাজির না করায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে। আদালত সেই আবেদন মঞ্জুর করে নতুন দিন নির্ধারণ করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে ট্রাকচালক মো. হোসেন নিহত হন। তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।

পরবর্তীতে নিহতের মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর তদন্ত কর্মকর্তা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

ট্যাগ : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগ শেখ হাসিনা

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

হাসিনাসহ ৩৪ জনের হত্যা মামলার শুনানি ২৬ জুলাই

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

রাজধানীর মোহাম্মদপুর থানায় ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম আগামী ২৬ জুলাই শুনানির দিন ধার্য করেন।

এর আগে নির্ধারিত তারিখে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে কারাগার থেকে হাজির না করায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে। আদালত সেই আবেদন মঞ্জুর করে নতুন দিন নির্ধারণ করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে ট্রাকচালক মো. হোসেন নিহত হন। তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।

পরবর্তীতে নিহতের মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর তদন্ত কর্মকর্তা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ