ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘ইরান যুদ্ধ শেষের পথে’, তেহরানের সঙ্গে কথা হয়েছে দাবি ট্রাম্পের

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষের দিকে যাচ্ছে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে এবং ইরান এখন একটি চুক্তিতে যেতে আগ্রহী। 

বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “আশা করছি আমরা যুদ্ধের শেষের দিকে আছি।” তিনি আরও দাবি করেন, ইরান একটি সমঝোতা চায় এবং তেহরানের পক্ষ থেকে তিনি সরাসরি যোগাযোগ পেয়েছেন। তবে সেই যোগাযোগ কখন, কার মাধ্যমে বা কী বিষয়ে হয়েছে—তা বিস্তারিত বলেননি। 

ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো, যখন ইরান যুদ্ধ সপ্তম মাসে গড়িয়েছে এবং এখনো স্থায়ী সমাধানের কোনো স্পষ্ট রূপরেখা সামনে আসেনি। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে সংঘাতের নতুন পর্যায় শুরু হয়। এরপর ইরানও ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। 

রয়টার্স জানিয়েছে, আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে বৈঠক করতে পারেন ট্রাম্প। সম্ভাব্য বৈঠকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত ও ওমানের নেতা বা পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিতে পারেন। 

অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, ওই বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় হতে পারে যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্যের জন্য যুক্তরাষ্ট্রের কৌশল এবং সংঘাত থামানোর সম্ভাব্য পথ। তবে হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র দপ্তর এখনো এ বৈঠক নিয়ে আনুষ্ঠানিক বিস্তারিত জানায়নি।

এর আগে ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, ইরান একটি সমঝোতায় যেতে চায়। তবে অতীতেও তিনি যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আশা প্রকাশ করলেও সেসব পূর্বাভাস বাস্তবায়িত হয়নি। রয়টার্স জানিয়েছে, যুদ্ধের লক্ষ্য ও সময়সীমা নিয়ে ট্রাম্পের বক্তব্য বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে। 

ইরানের পক্ষ থেকে এখনো ট্রাম্পের সর্বশেষ “সরাসরি যোগাযোগ” দাবির বিস্তারিত নিশ্চিত করা হয়নি। তেহরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং নিরাপত্তা ও সার্বভৌমত্বের নিশ্চয়তা ছাড়া কোনো চুক্তিতে যাবে না।

চলমান যুদ্ধ শুধু সামরিক ক্ষেত্রেই নয়, বৈশ্বিক অর্থনীতিতেও চাপ তৈরি করেছে। বিশেষ করে তেল ও গ্যাসের দাম বৃদ্ধি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের অর্থনীতিতে প্রভাব ফেলছে। নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগেও এই বিষয়টি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 

সূত্র: রয়টার্স

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

‘ইরান যুদ্ধ শেষের পথে’, তেহরানের সঙ্গে কথা হয়েছে দাবি ট্রাম্পের

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ