ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হুতিদের সাথে আমেরিকার গোপন বৈঠক

হুতিদের সাথে আমেরিকার গোপন বৈঠক
ফাইল ছবি
ফলো করুন

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে ওমানে সরাসরি বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। গত সপ্তাহান্তে মাস্কাটে মার্কিন দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট পাঁচটি সূত্রের বরাতে জানিয়েছে রয়টার্স।

সূত্রগুলো জানিয়েছে, ওমান সরকারের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনায় লোহিত সাগরের নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র-হুতি সম্পর্কের বর্তমান পরিস্থিতি গুরুত্ব পায়।

বৈঠকে হুতি প্রতিনিধিরা মার্কিন কর্মকর্তাদের জানান, যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালানোর কোনো পরিকল্পনা তাদের নেই। একই সঙ্গে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তারা।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, হুতি প্রতিনিধিরা ইসরায়েলি জাহাজেও হামলা না করার কথা জানিয়েছেন। তবে সৌদি আরবের জাহাজকে একই নিশ্চয়তা দেওয়া হয়নি। চলমান সৌদি-হুতি সংঘাতের মধ্যে রিয়াদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের অধিকার তারা সংরক্ষণ করছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

আলোচনায় হুতিদের জ্যেষ্ঠ প্রতিনিধি মোহাম্মদ আবদুস সালাম ও আবদেল মালিক আল-আজিরিসহ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মোহাম্মদ আবদুস সালামের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বৈঠকটির বিষয়ে বিস্তারিত মন্তব্য করেনি। তবে তারা জানিয়েছে, লোহিত সাগরে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।

এই বৈঠক এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন হুতিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলে সাম্প্রতিক সামরিক অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তারা মোখা বন্দর ও বাব আল-মানদেব প্রণালির কৌশলগত পেরিম বা ময়ুন দ্বীপসহ গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

এর ফলে সৌদি আরবের পাশাপাশি আন্তর্জাতিক জাহাজ চলাচল এবং বৈশ্বিক জ্বালানি পরিবহন নিয়ে উদ্বেগ বেড়েছে। বাব আল-মানদেব লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যকার গুরুত্বপূর্ণ নৌপথ এবং ইউরোপ-এশিয়া বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্র ও হুতিদের মধ্যে ২০২৫ সালের মে মাসে ওমানের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি সমঝোতা হয়েছিল। তার আগে হুতি অবস্থান লক্ষ্য করে কয়েক সপ্তাহ বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সমঝোতা অনুযায়ী দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে হামলা বন্ধ করতে সম্মত হয়।

সাম্প্রতিক উত্তেজনার মধ্যেও ওয়াশিংটন সরাসরি সামরিক হস্তক্ষেপ বাড়াতে সতর্ক অবস্থান নিয়েছে। সৌদি আরব যুক্তরাষ্ট্রের আরও সামরিক সহায়তা চাইলেও ওয়াশিংটন এখন পর্যন্ত গোয়েন্দা ও কূটনৈতিক সহযোগিতাতেই বেশি জোর দিচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও এর আগে নিশ্চিত করেছেন, হুতিদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। ওমানের সর্বশেষ বৈঠক সেই যোগাযোগ যে আরও আনুষ্ঠানিক পর্যায়ে পৌঁছেছে, তার ইঙ্গিত দিচ্ছে। তবে আলোচনার ফলে সৌদি-হুতি সংঘাত কমবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

সূত্র: রয়টার্স

ট্যাগ : যুক্তরাষ্ট্র ওমান ইয়েমেন হুতি

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

হুতিদের সাথে আমেরিকার গোপন বৈঠক

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ