ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জামালপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

ছবি: সংগৃহীত
ফলো করুন

জামালপুরের মেলান্দহ পৌরসভার ফুলছেন্না এলাকায় অবৈধভাবে পরিচালিত শেখ ব্রিকস ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর। বুধবার দুপুরে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি। মেলান্দহ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও সহযোগিতা করেন।

তদন্তে দেখা গেছে, ইটভাটা ও পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী শেখ ব্রিকস অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। অভিযানের সময় ভাটার কার্যক্রম বন্ধ ছিল এবং মালিক উপস্থিত ছিলেন না, ফলে জরিমানা আরোপ করা হয়নি। অবশেষে অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী এটি সম্পূর্ণ অবৈধ ভাটা। এখানে ব্যবহৃত ফিক্সড চিমনি ২০১০ সাল থেকে নিষিদ্ধ। বর্তমান মহাপরিকল্পনার অংশ হিসেবে ফিক্সড ও ড্রাম চিমনি উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

ট্যাগ : জামালপুর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

জামালপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জামালপুরের মেলান্দহ পৌরসভার ফুলছেন্না এলাকায় অবৈধভাবে পরিচালিত শেখ ব্রিকস ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর। বুধবার দুপুরে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি। মেলান্দহ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরাও সহযোগিতা করেন।

তদন্তে দেখা গেছে, ইটভাটা ও পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী শেখ ব্রিকস অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। অভিযানের সময় ভাটার কার্যক্রম বন্ধ ছিল এবং মালিক উপস্থিত ছিলেন না, ফলে জরিমানা আরোপ করা হয়নি। অবশেষে অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী এটি সম্পূর্ণ অবৈধ ভাটা। এখানে ব্যবহৃত ফিক্সড চিমনি ২০১০ সাল থেকে নিষিদ্ধ। বর্তমান মহাপরিকল্পনার অংশ হিসেবে ফিক্সড ও ড্রাম চিমনি উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ