ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ব্রুকের ঝড়ো সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ইংল্যান্ড

ছবি: সংগৃহীত
ফলো করুন

হ্যারি ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরি এবং জস বাটলারের ঝোড়ো ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১১৯ রানের বিশাল জয় পেয়েছে ইংল্যান্ড। সাউদাম্পটনে আগে ব্যাট করে ৪ উইকেটে ২৫৪ রান তোলে স্বাগতিকরা। জবাবে শ্রীলঙ্কা ১৯ ওভারে ১৩৫ রানে অলআউট হয়। ইংল্যান্ডের ইনিংসের শুরু থেকেই ছিল আক্রমণাত্মক ব্যাটিং। অভিষিক্ত আনিউরিন ডোনাল্ড দ্রুত ১২ রান করে ফিরলেও জস বাটলার ও অধিনায়ক হ্যারি ব্রুক দ্বিতীয় উইকেটে ৬০ বলে ১২৮ রানের বড় জুটি গড়েন। 

বাটলার ৪৪ বলে ৮০ রান করেন। তার ইনিংসে ছিল আটটি চার ও তিনটি ছক্কা। অন্যপ্রান্তে আরও ভয়ংকর ছিলেন ব্রুক। শ্রীলঙ্কার ডুনিথ ভেল্লালাগের এক ওভারেই তিনটি চার ও তিনটি ছক্কায় ৩০ রান নেন তিনি। 

মাত্র ৪২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ব্রুক। শেষ পর্যন্ত ৪৯ বলে অপরাজিত ১১৪ রান করেন ইংল্যান্ড অধিনায়ক। তার ইনিংসে ছিল ১০টি চার ও ছয়টি ছক্কা। এটি ইংল্যান্ডের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরিগুলোর একটি। 

শেষ দিকে উইল জ্যাকস ১২ বলে ২১ রান করলে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৫৪ রানের বিশাল সংগ্রহ পায় ইংল্যান্ড। 

২৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা ম্যাচ থেকে দ্রুত ছিটকে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন ডুনিথ ভেল্লালাগে। দাসুন শানাকা করেন ২৪ রান। 

ইংল্যান্ডের হয়ে সনি বেকার ১২ রান দিয়ে তিনটি উইকেট নেন। জেমি ওভারটন ও লিয়াম ডসন দুটি করে উইকেট নেন। ১৯ ওভারে ১৩৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। 

দুর্দান্ত সেঞ্চুরির জন্য ম্যাচসেরা হন হ্যারি ব্রুক। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টি বৃহস্পতিবার কার্ডিফে অনুষ্ঠিত হবে। 

সূত্র: রয়টার্স

ট্যাগ : ইংল্যান্ড ক্রিকেট শ্রীলঙ্কা ক্রিকেট

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ব্রুকের ঝড়ো সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ইংল্যান্ড

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

হ্যারি ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরি এবং জস বাটলারের ঝোড়ো ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১১৯ রানের বিশাল জয় পেয়েছে ইংল্যান্ড। সাউদাম্পটনে আগে ব্যাট করে ৪ উইকেটে ২৫৪ রান তোলে স্বাগতিকরা। জবাবে শ্রীলঙ্কা ১৯ ওভারে ১৩৫ রানে অলআউট হয়। ইংল্যান্ডের ইনিংসের শুরু থেকেই ছিল আক্রমণাত্মক ব্যাটিং। অভিষিক্ত আনিউরিন ডোনাল্ড দ্রুত ১২ রান করে ফিরলেও জস বাটলার ও অধিনায়ক হ্যারি ব্রুক দ্বিতীয় উইকেটে ৬০ বলে ১২৮ রানের বড় জুটি গড়েন। 

বাটলার ৪৪ বলে ৮০ রান করেন। তার ইনিংসে ছিল আটটি চার ও তিনটি ছক্কা। অন্যপ্রান্তে আরও ভয়ংকর ছিলেন ব্রুক। শ্রীলঙ্কার ডুনিথ ভেল্লালাগের এক ওভারেই তিনটি চার ও তিনটি ছক্কায় ৩০ রান নেন তিনি। 

মাত্র ৪২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ব্রুক। শেষ পর্যন্ত ৪৯ বলে অপরাজিত ১১৪ রান করেন ইংল্যান্ড অধিনায়ক। তার ইনিংসে ছিল ১০টি চার ও ছয়টি ছক্কা। এটি ইংল্যান্ডের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরিগুলোর একটি। 

শেষ দিকে উইল জ্যাকস ১২ বলে ২১ রান করলে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৫৪ রানের বিশাল সংগ্রহ পায় ইংল্যান্ড। 

২৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা ম্যাচ থেকে দ্রুত ছিটকে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন ডুনিথ ভেল্লালাগে। দাসুন শানাকা করেন ২৪ রান। 

ইংল্যান্ডের হয়ে সনি বেকার ১২ রান দিয়ে তিনটি উইকেট নেন। জেমি ওভারটন ও লিয়াম ডসন দুটি করে উইকেট নেন। ১৯ ওভারে ১৩৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। 

দুর্দান্ত সেঞ্চুরির জন্য ম্যাচসেরা হন হ্যারি ব্রুক। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ইংল্যান্ড। দ্বিতীয় টি-টোয়েন্টি বৃহস্পতিবার কার্ডিফে অনুষ্ঠিত হবে। 

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ