ঢাকা    রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সেমিফাইনালের পথে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

ইন্দোনেশিয়ার বিপক্ষে সহজ জয়ের পর এবার শক্তিশালী শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় তুলে নিতে আত্মবিশ্বাসী নিগার সুলতানা জ্যোতিদের দল।বাংলাদেশ দলের ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস জানিয়েছেন, শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা।এক অডিও বার্তায় জুয়াইরিয়া বলেন, ‘অবশ্যই আমরা জয়ের চেষ্টা করব। আমার ভূমিকা ইনিংস উদ্বোধন করা। পাওয়ার প্লেতে ভালো করার চেষ্টা থাকবে।’ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে জয় পেলেও ব্যাট হাতে নিজের সেরাটা দিতে পারেননি জুয়াইরিয়া। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছেন তিনি।দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই হবে ম্যাচটি। প্রথম ম্যাচ খেলার কারণে মাঠের পরিবেশ ও উইকেট সম্পর্কে ধারণা হয়েছে বাংলাদেশের। এই অভিজ্ঞতা শ্রীলঙ্কার বিপক্ষে কাজে লাগবে বলে মনে করেন জুয়াইরিয়া।তিনি বলেন, দলের প্রত্যেক খেলোয়াড় নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করলেই ভালো ফল পাওয়া সম্ভব।বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।‘বি’ গ্রুপে দুই ম্যাচে দুই জয় নিয়ে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। এক জয়ে দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। আজকের ম্যাচে জয় পেলে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ।টুর্নামেন্টে বাংলাদেশের লক্ষ্য ফাইনাল খেলা জানিয়ে জুয়াইরিয়া বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে জয় দলকে লক্ষ্যের আরও কাছে নিয়ে যাবে।

সেমিফাইনালের পথে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা