বারহাট্টায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু
নেত্রকোনার বারহাট্টায় সোমবার রাত ৮টার দিকে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর দগ্ধ হন শিউলী রানী বিশ্বাস (৪০)।বিস্ফোরণের ফলে আগুন ছড়িয়ে পড়ে গৃহবধূর বাড়ির রান্নাঘরসহ পুরো ঘরে। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়।স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।তবে মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিউলী রানী বিশ্বাসের মৃত্যু হয়।বারহাট্টা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বিপুল কুমার ঘোষ জানিয়েছেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।