ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডিএসসিসি আঞ্চলিক কার্যালয়ে ২৫ শতাংশ কর্মী অনুপস্থিত, প্রশাসকের কঠোর ব্যবস্থা

ছবি: সংগৃহীত
ফলো করুন

আজ মঙ্গলবার সকাল ৯টা ২ মিনিটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আঞ্চলিক কার্যালয়–৫ এর মূল ফটক প্রশাসক মো. আবদুস সালামের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়। এরপর তিনি বিভিন্ন কক্ষে গিয়ে হাজিরা খাতা যাচাই করেন যা থেকে জানা যায়, প্রায় ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

প্রশাসক সকাল ৮টা ৫০ মিনিটে কোনো আনুষ্ঠানিকতা ছাড়া নিজস্ব গাড়ির চালককে সাথে নিয়ে সেই অঞ্চলের কার্যালয়ে পৌঁছান এবং কর্মীদের উপস্থিতি তদারকি করেন। অনুপস্থিত থাকা কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সরকারি চাকরির বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।

শাহজাহানপুর এলাকার পরিচ্ছন্নতাকর্মীদের উপস্থিতিও প্রশাসক পর্যবেক্ষণ করেন। সেখানের উপস্থিতি কম হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে সতর্ক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এরপর মতিঝিল পীর জঙ্গির মাজার থেকে বঙ্গভবন পর্যন্ত ফুটপাত দখলমুক্তকরণ অভিযানে প্রশাসক নেতৃত্ব দেন। অভিযানে অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।

প্রশাসক মো. আবদুস সালাম ঘোষণা করেন, নাগরিক সেবা প্রদানে কোনো গাফিলতি সহ্য করা হবে না। সিটি করপোরেশনের কর্মচারী হোক বা বাইরের কেউ জনভোগান্তির কারণ হলেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের কঠোর নজরদারি ও পরিদর্শন অব্যাহত থাকবে।

ট্যাগ : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ডিএসসিসি আঞ্চলিক কার্যালয়ে ২৫ শতাংশ কর্মী অনুপস্থিত, প্রশাসকের কঠোর ব্যবস্থা

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আজ মঙ্গলবার সকাল ৯টা ২ মিনিটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আঞ্চলিক কার্যালয়–৫ এর মূল ফটক প্রশাসক মো. আবদুস সালামের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়। এরপর তিনি বিভিন্ন কক্ষে গিয়ে হাজিরা খাতা যাচাই করেন যা থেকে জানা যায়, প্রায় ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

প্রশাসক সকাল ৮টা ৫০ মিনিটে কোনো আনুষ্ঠানিকতা ছাড়া নিজস্ব গাড়ির চালককে সাথে নিয়ে সেই অঞ্চলের কার্যালয়ে পৌঁছান এবং কর্মীদের উপস্থিতি তদারকি করেন। অনুপস্থিত থাকা কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সরকারি চাকরির বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।

শাহজাহানপুর এলাকার পরিচ্ছন্নতাকর্মীদের উপস্থিতিও প্রশাসক পর্যবেক্ষণ করেন। সেখানের উপস্থিতি কম হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে সতর্ক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এরপর মতিঝিল পীর জঙ্গির মাজার থেকে বঙ্গভবন পর্যন্ত ফুটপাত দখলমুক্তকরণ অভিযানে প্রশাসক নেতৃত্ব দেন। অভিযানে অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।

প্রশাসক মো. আবদুস সালাম ঘোষণা করেন, নাগরিক সেবা প্রদানে কোনো গাফিলতি সহ্য করা হবে না। সিটি করপোরেশনের কর্মচারী হোক বা বাইরের কেউ জনভোগান্তির কারণ হলেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের কঠোর নজরদারি ও পরিদর্শন অব্যাহত থাকবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ