ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঠাকুরগাঁও এসপি কার্যালয়ে পুলিশের জুয়া আসর, চার পুলিশ সদস্য গ্রেপ্তার

ছবি: সংগৃহীত
ফলো করুন

ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের পরিত্যক্ত টিনশেড ঘরে জুয়া খেলার ঘটনায় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানকালে পালানোর সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানার হাতের আঙুল ভেঙে যায়। এ ঘটনায় আরও দুই পুলিশ সদস্য পালিয়ে গেছেন।

জুজুর আসর থেকে নগদ টাকা, জুয়া খেলার সরঞ্জাম ও একাধিক স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের পাশ থেকে পরিত্যক্ত চারটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে।

গ্রেপ্তার পুলিশ সদস্যরা হলেন মো. সোহেল রানা, শান্তি কুমার রায়, মো. আলমগীর কবির ও মো. শাহাদত জামান। মামলার তদন্ত দায়িত্ব দেওয়া হয়েছে পরিদর্শক সুজিত কুমার পালকে।

ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক মো. লিখন হোসেন বাদী হয়ে মামলা করেন এবং পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে এখনও অভিযান চালানো হচ্ছে। তদন্তকারী কর্মকর্তা বলেন, আইন অবশ্যই সবার জন্য সমান, অপরাধে কোনো ছাড় নেই।

ট্যাগ : পুলিশ জুয়া ঠাকুরগাঁও

বাংলা ভিউজ

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও এসপি কার্যালয়ে পুলিশের জুয়া আসর, চার পুলিশ সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের পরিত্যক্ত টিনশেড ঘরে জুয়া খেলার ঘটনায় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানকালে পালানোর সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জুয়েল রানার হাতের আঙুল ভেঙে যায়। এ ঘটনায় আরও দুই পুলিশ সদস্য পালিয়ে গেছেন।

জুজুর আসর থেকে নগদ টাকা, জুয়া খেলার সরঞ্জাম ও একাধিক স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের পাশ থেকে পরিত্যক্ত চারটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে।

গ্রেপ্তার পুলিশ সদস্যরা হলেন মো. সোহেল রানা, শান্তি কুমার রায়, মো. আলমগীর কবির ও মো. শাহাদত জামান। মামলার তদন্ত দায়িত্ব দেওয়া হয়েছে পরিদর্শক সুজিত কুমার পালকে।

ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক মো. লিখন হোসেন বাদী হয়ে মামলা করেন এবং পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে এখনও অভিযান চালানো হচ্ছে। তদন্তকারী কর্মকর্তা বলেন, আইন অবশ্যই সবার জন্য সমান, অপরাধে কোনো ছাড় নেই।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ