ঢাকা    মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নগ্ন বিজ্ঞাপন ঘিরে তীব্র বিতর্কে সিডনি সুইনি

ছবি : সংগৃহীত
ফলো করুন

স্পোর্টস বেটিং ও ট্রেডিং প্ল্যাটফর্ম নোভিগের নতুন বিজ্ঞাপনে প্রায় নগ্ন অবস্থায় উপস্থিত হয়ে বিতর্কে জড়িয়েছেন হলিউড অভিনেত্রী সিডনি সুইনি।

বিজ্ঞাপনে শরীরের বিভিন্ন অংশ ঢাকতে বাস্কেটবল, ফুটবল ও অন্যান্য ক্রীড়া সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। বিজ্ঞাপনটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে অনেকে অভিযোগ করেন, এতে নারীর শরীরকে পণ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং নারী খেলাধুলাকে যৌনতার দৃষ্টিতে দেখার প্রবণতা উসকে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপনটির সমালোচনা করেছেন কয়েকজন অলিম্পিক ক্রীড়াবিদও। চারবারের অলিম্পিক সোনাজয়ী অস্ট্রেলীয় সাঁতারু অ্যারিয়ার্ন টিটমাস বলেন, এমন প্রচারণা নারী ক্রীড়াবিদদের প্রতি অসম্মানজনক। ওয়াটার পোলো খেলোয়াড় ও অলিম্পিক রৌপ্যজয়ী টিলি কার্নসও বিজ্ঞাপনটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

সমালোচনার সরাসরি জবাব না দিয়ে সিডনি সুইনি ইনস্টাগ্রাম স্টোরিতে ক্রীড়াবিদদের নগ্ন বা অর্ধনগ্ন ফটোশুটের কিছু ছবি পোস্ট করেছেন। এতে অনেকে ধারণা করছেন, তিনি বিজ্ঞাপন নিয়ে ওঠা সমালোচনার প্রতি ইঙ্গিত করেছেন।

নোভিগের পক্ষ থেকে বলা হয়েছে, বিজ্ঞাপনটির মূল উদ্দেশ্য ছিল খেলাধুলাকে কেন্দ্র করে একটি সৃজনশীল ও মজার ধারণা তুলে ধরা। সিডনি সুইনি প্রতিষ্ঠানটির কৌশলগত অংশীদার ও ইকুইটি পার্টনার হিসেবেও যুক্ত আছেন।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

ট্যাগ : হলিউড সিডনি সুইনি নোভিগ বিজ্ঞাপন

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

নগ্ন বিজ্ঞাপন ঘিরে তীব্র বিতর্কে সিডনি সুইনি

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্পোর্টস বেটিং ও ট্রেডিং প্ল্যাটফর্ম নোভিগের নতুন বিজ্ঞাপনে প্রায় নগ্ন অবস্থায় উপস্থিত হয়ে বিতর্কে জড়িয়েছেন হলিউড অভিনেত্রী সিডনি সুইনি।

বিজ্ঞাপনে শরীরের বিভিন্ন অংশ ঢাকতে বাস্কেটবল, ফুটবল ও অন্যান্য ক্রীড়া সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। বিজ্ঞাপনটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে অনেকে অভিযোগ করেন, এতে নারীর শরীরকে পণ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং নারী খেলাধুলাকে যৌনতার দৃষ্টিতে দেখার প্রবণতা উসকে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপনটির সমালোচনা করেছেন কয়েকজন অলিম্পিক ক্রীড়াবিদও। চারবারের অলিম্পিক সোনাজয়ী অস্ট্রেলীয় সাঁতারু অ্যারিয়ার্ন টিটমাস বলেন, এমন প্রচারণা নারী ক্রীড়াবিদদের প্রতি অসম্মানজনক। ওয়াটার পোলো খেলোয়াড় ও অলিম্পিক রৌপ্যজয়ী টিলি কার্নসও বিজ্ঞাপনটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

সমালোচনার সরাসরি জবাব না দিয়ে সিডনি সুইনি ইনস্টাগ্রাম স্টোরিতে ক্রীড়াবিদদের নগ্ন বা অর্ধনগ্ন ফটোশুটের কিছু ছবি পোস্ট করেছেন। এতে অনেকে ধারণা করছেন, তিনি বিজ্ঞাপন নিয়ে ওঠা সমালোচনার প্রতি ইঙ্গিত করেছেন।

নোভিগের পক্ষ থেকে বলা হয়েছে, বিজ্ঞাপনটির মূল উদ্দেশ্য ছিল খেলাধুলাকে কেন্দ্র করে একটি সৃজনশীল ও মজার ধারণা তুলে ধরা। সিডনি সুইনি প্রতিষ্ঠানটির কৌশলগত অংশীদার ও ইকুইটি পার্টনার হিসেবেও যুক্ত আছেন।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ