ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আড়াই বছর পর একক কনসার্টে ফিরছেন বাপ্পা মজুমদার

ছবি : সংগৃহিত
ফলো করুন

প্রায় আড়াই বছর পর আবারও বড় পরিসরে একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। ‘মুনলাইট মেলোডিজ’ শিরোনামের এই আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টের পোস্টার প্রকাশ করে ভক্তদের এ খবর জানান বাপ্পা মজুমদার। একই সঙ্গে নির্ধারিত তারিখটি মনে রাখার আহ্বান জানান তিনি।

জানা গেছে, কনসার্টটির আয়োজন করছে ম্যাভিক্স নামের একটি প্রতিষ্ঠান।

তবে এখনো টিকিট বিক্রি শুরু হয়নি। আয়োজকদের পক্ষ থেকে শিগগিরই টিকিটের মূল্য, বিক্রির মাধ্যম এবং অন্যান্য নিয়মাবলি জানানো হবে বলে জানা গেছে।

দীর্ঘ বিরতির পর বাপ্পা মজুমদারের একক কনসার্টের খবর প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শিল্পীকে শুভেচ্ছা জানিয়ে কনসার্টে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করছেন।

তিন দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে বাপ্পা মজুমদার নিয়মিত নতুন গান প্রকাশের পাশাপাশি কনসার্ট ও বিভিন্ন ইনস্ট্রুমেন্টাল আয়োজনের মাধ্যমে শ্রোতাদের সঙ্গে যুক্ত রয়েছেন।

নতুন এই একক কনসার্টে তার জনপ্রিয় গানগুলোর পাশাপাশি বিশেষ কিছু সংগীত পরিবেশনা থাকবে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

ট্যাগ : কনসার্ট বাপ্পা মজুমদার

বাংলা ভিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আড়াই বছর পর একক কনসার্টে ফিরছেন বাপ্পা মজুমদার

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রায় আড়াই বছর পর আবারও বড় পরিসরে একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। ‘মুনলাইট মেলোডিজ’ শিরোনামের এই আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ৯ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টের পোস্টার প্রকাশ করে ভক্তদের এ খবর জানান বাপ্পা মজুমদার। একই সঙ্গে নির্ধারিত তারিখটি মনে রাখার আহ্বান জানান তিনি।

জানা গেছে, কনসার্টটির আয়োজন করছে ম্যাভিক্স নামের একটি প্রতিষ্ঠান।

তবে এখনো টিকিট বিক্রি শুরু হয়নি। আয়োজকদের পক্ষ থেকে শিগগিরই টিকিটের মূল্য, বিক্রির মাধ্যম এবং অন্যান্য নিয়মাবলি জানানো হবে বলে জানা গেছে।

দীর্ঘ বিরতির পর বাপ্পা মজুমদারের একক কনসার্টের খবর প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই শিল্পীকে শুভেচ্ছা জানিয়ে কনসার্টে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করছেন।

তিন দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে বাপ্পা মজুমদার নিয়মিত নতুন গান প্রকাশের পাশাপাশি কনসার্ট ও বিভিন্ন ইনস্ট্রুমেন্টাল আয়োজনের মাধ্যমে শ্রোতাদের সঙ্গে যুক্ত রয়েছেন।

নতুন এই একক কনসার্টে তার জনপ্রিয় গানগুলোর পাশাপাশি বিশেষ কিছু সংগীত পরিবেশনা থাকবে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ