ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিনা টিকিটে ভ্রমণের অনুশোচনায় রেলকে ২৫ হাজার টাকা দিলেন শিক্ষিকা

ছবি : সংগৃহিত
ফলো করুন

বিভিন্ন সময়ে বিনা টিকিটে ট্রেনে যাতায়াতের বিষয়টি উপলব্ধি করে অতীতের ভাড়া হিসেবে বাংলাদেশ রেলওয়েকে ২৫ হাজার টাকা পরিশোধ করেছেন পাবনার ভেড়ামারা এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা।

শনিবার দুপুরে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের টিকিট বুকিং কাউন্টারে গিয়ে তিনি এককালীন এ অর্থ জমা দেন।

রেলওয়ে কর্মকর্তারা জানান, চাকরির প্রয়োজনে দীর্ঘদিন ধরে ওই শিক্ষিকা ঈশ্বরদী থেকে ভেড়ামারাসহ বিভিন্ন গন্তব্যে ট্রেনে যাতায়াত করতেন। এর মধ্যে বিভিন্ন সময়ে টিকিট ছাড়াই ভ্রমণ করেছেন তিনি।

পরে বিষয়টি নিয়ে অনুশোচনা থেকে অতীতের ভাড়া পরিশোধের সিদ্ধান্ত নেন ওই শিক্ষিকা। এ বিষয়ে তিনি রাজশাহী রেলওয়ের ট্রাফিক সুপারিনটেনডেন্ট এ কে এম নুরুল আলমের সঙ্গে যোগাযোগ করেন।

পরামর্শ অনুযায়ী শনিবার ঈশ্বরদী রেলওয়ে জংশনের বুকিং অফিসে গিয়ে প্রধান বুকিং সহকারীর কাছে ২৫ হাজার টাকা জমা দেন তিনি।

ঈশ্বরদী রেলওয়ের সিনিয়র টিকিট পরীক্ষক আব্দুল আলিম বিশ্বাস মিঠু বলেন, এর আগেও কয়েকজন যাত্রী অতীতে টিকিট ছাড়া ভ্রমণের ভাড়া স্বেচ্ছায় এককালীন পরিশোধ করেছেন। ওই শিক্ষিকার উদ্যোগও একই ধরনের ইতিবাচক দৃষ্টান্ত।

রেলওয়ে ট্রাফিক সুপারিনটেনডেন্ট এ কে এম নুরুল আলম জানান, ওই শিক্ষিকা জানতে চেয়েছিলেন কীভাবে অতীতের বকেয়া ভাড়া পরিশোধ করা যায়। পরে একটি এককালীন অর্থ নির্ধারণ করে তা জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

রেলওয়ের পক্ষ থেকে ওই শিক্ষিকার এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে।

ট্যাগ : বাংলাদেশ রেলওয়ে

বাংলা ভিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বিনা টিকিটে ভ্রমণের অনুশোচনায় রেলকে ২৫ হাজার টাকা দিলেন শিক্ষিকা

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিভিন্ন সময়ে বিনা টিকিটে ট্রেনে যাতায়াতের বিষয়টি উপলব্ধি করে অতীতের ভাড়া হিসেবে বাংলাদেশ রেলওয়েকে ২৫ হাজার টাকা পরিশোধ করেছেন পাবনার ভেড়ামারা এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা।

শনিবার দুপুরে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের টিকিট বুকিং কাউন্টারে গিয়ে তিনি এককালীন এ অর্থ জমা দেন।

রেলওয়ে কর্মকর্তারা জানান, চাকরির প্রয়োজনে দীর্ঘদিন ধরে ওই শিক্ষিকা ঈশ্বরদী থেকে ভেড়ামারাসহ বিভিন্ন গন্তব্যে ট্রেনে যাতায়াত করতেন। এর মধ্যে বিভিন্ন সময়ে টিকিট ছাড়াই ভ্রমণ করেছেন তিনি।

পরে বিষয়টি নিয়ে অনুশোচনা থেকে অতীতের ভাড়া পরিশোধের সিদ্ধান্ত নেন ওই শিক্ষিকা। এ বিষয়ে তিনি রাজশাহী রেলওয়ের ট্রাফিক সুপারিনটেনডেন্ট এ কে এম নুরুল আলমের সঙ্গে যোগাযোগ করেন।

পরামর্শ অনুযায়ী শনিবার ঈশ্বরদী রেলওয়ে জংশনের বুকিং অফিসে গিয়ে প্রধান বুকিং সহকারীর কাছে ২৫ হাজার টাকা জমা দেন তিনি।

ঈশ্বরদী রেলওয়ের সিনিয়র টিকিট পরীক্ষক আব্দুল আলিম বিশ্বাস মিঠু বলেন, এর আগেও কয়েকজন যাত্রী অতীতে টিকিট ছাড়া ভ্রমণের ভাড়া স্বেচ্ছায় এককালীন পরিশোধ করেছেন। ওই শিক্ষিকার উদ্যোগও একই ধরনের ইতিবাচক দৃষ্টান্ত।

রেলওয়ে ট্রাফিক সুপারিনটেনডেন্ট এ কে এম নুরুল আলম জানান, ওই শিক্ষিকা জানতে চেয়েছিলেন কীভাবে অতীতের বকেয়া ভাড়া পরিশোধ করা যায়। পরে একটি এককালীন অর্থ নির্ধারণ করে তা জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

রেলওয়ের পক্ষ থেকে ওই শিক্ষিকার এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ