পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পাশারির দাফনসংক্রান্ত ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ঘটনায় দলটির কোনো নেতা-কর্মী জড়িত কি না, তা খতিয়ে দেখবে কমিটি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বিশেষ সভায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সভায় পিরোজপুরে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর সঙ্গে সংগঠনের কেউ জড়িত রয়েছেন কি না, তা নির্ধারণ করবে কমিটি।
এ ছাড়া তদন্তের কাজে প্রয়োজনীয় সহযোগিতা দিতে স্থানীয় সংগঠনকে নির্দেশ দিয়েছে জামায়াতে ইসলামী।
মন্তব্যসমূহ