ঢাকা    শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ জন গ্রেপ্তার

ছবি : সংগৃহীত
ফলো করুন

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ। তারা হলেন আবদুর রহিম (৪৯) ও মো. আরাফাত (২০)। তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে গ্রেপ্তার ৩২ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের বার্তায় বিস্তারিত জানানো হয়নি।

ট্যাগ : আওয়ামী লীগ গ্রেপ্তার গুলশান

বাংলা ভিউজ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ। তারা হলেন আবদুর রহিম (৪৯) ও মো. আরাফাত (২০)। তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে গ্রেপ্তার ৩২ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এবং তাদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের বার্তায় বিস্তারিত জানানো হয়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ