ঢাকা    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ ২৭ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরান যুদ্ধ কখন শেষ হবে জানালেন ট্রাম্প

ইরান যুদ্ধ কখন শেষ হবে জানালেন ট্রাম্প
ছবি: সংগৃহীত
ফলো করুন

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হয়ে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, “আমি মনে করি, নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হবে। কারণ তারা আর বেশি দিন টিকে থাকতে পারবে না।”

তার দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপ মোকাবিলা করতে ইরান ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।

ট্রাম্প অভিযোগ করেন, ইরান যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা করছে এবং এমন একটি দুর্বল মার্কিন সরকার চায়, যারা তেহরানের ওপর চাপ কমাবে ও পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেবে।

ইরানের সঙ্গে বিরোধ শুধু দেশটির পারমাণবিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয় বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ভবিষ্যতে কোনো আলোচনা হলে পারমাণবিক ইস্যুর পাশাপাশি আরও কয়েকটি বিষয় আলোচনার টেবিলে আসতে পারে।

তবে এখনই ইরানের সঙ্গে কোনো চুক্তির জন্য যুক্তরাষ্ট্র আলোচনা করছে না বলে জানান তিনি।

ট্রাম্প আরও দাবি করেন, ইরান গুরুতর অর্থনৈতিক সংকটে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ দেশটিকে দুর্বল করে দিচ্ছে। যুদ্ধ শেষ হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব পড়বে এবং তেলের দাম কমবে বলেও মন্তব্য করেন তিনি।

হরমুজ প্রণালিতে সাম্প্রতিক মার্কিন অভিযানের কথা উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের প্রায় ৯টি তেলবাহী জাহাজ অচল করে দিয়েছে।

তবে ট্রাম্পের এসব দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ইরান যুদ্ধ কখন শেষ হবে জানালেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হয়ে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি ডালাসে রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, “আমি মনে করি, নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হবে। কারণ তারা আর বেশি দিন টিকে থাকতে পারবে না।”

তার দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপ মোকাবিলা করতে ইরান ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।

ট্রাম্প অভিযোগ করেন, ইরান যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা করছে এবং এমন একটি দুর্বল মার্কিন সরকার চায়, যারা তেহরানের ওপর চাপ কমাবে ও পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেবে।

ইরানের সঙ্গে বিরোধ শুধু দেশটির পারমাণবিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয় বলেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ভবিষ্যতে কোনো আলোচনা হলে পারমাণবিক ইস্যুর পাশাপাশি আরও কয়েকটি বিষয় আলোচনার টেবিলে আসতে পারে।

তবে এখনই ইরানের সঙ্গে কোনো চুক্তির জন্য যুক্তরাষ্ট্র আলোচনা করছে না বলে জানান তিনি।

ট্রাম্প আরও দাবি করেন, ইরান গুরুতর অর্থনৈতিক সংকটে রয়েছে এবং যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ দেশটিকে দুর্বল করে দিচ্ছে। যুদ্ধ শেষ হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব পড়বে এবং তেলের দাম কমবে বলেও মন্তব্য করেন তিনি।

হরমুজ প্রণালিতে সাম্প্রতিক মার্কিন অভিযানের কথা উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের প্রায় ৯টি তেলবাহী জাহাজ অচল করে দিয়েছে।

তবে ট্রাম্পের এসব দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ