ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৩৯ বছরেও মেসির শ্রেষ্ঠত্বে মুগ্ধ জিনেদিন জিদান

ছবি : সংগৃহিত
ফলো করুন

বয়স ৩৯ ছুঁয়েছে, কিন্তু লিওনেল মেসির ফুটবলীয় প্রভাব এখনো অটুট। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসেও বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন আর্জেন্টাইন এই তারকা।

মেসির এমন ধারাবাহিক পারফরম্যান্সে মুগ্ধ ফ্রান্সের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ও বর্তমান কোচ জিনেদিন জিদান। সর্বকালের সেরা ফুটবলার নিয়ে নিজের অবস্থান জানাতে গিয়ে তিনি মেসিকেই এগিয়ে রেখেছেন।

জিদান বলেন, ব্যালন ডি’অরের ভোট দেওয়ার সুযোগ ১০০ বার পেলেও তিনি প্রতিবারই মেসিকে বেছে নেবেন।

৩৯ বছর বয়সেও মেসি কীভাবে বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেটিই সবচেয়ে বিস্ময়কর বলে মনে করেন জিদান।

ফরাসি কিংবদন্তি বলেন, অনেকেই হয়তো উপলব্ধি করতে পারেন না যে, এই বয়সেও বিশ্বের শীর্ষ পর্যায়ে থাকা কতটা কঠিন। কিন্তু মেসি নিজের পারফরম্যান্স দিয়ে সেই অসাধারণ ধারাবাহিকতা ধরে রেখেছেন।

বয়স বাড়লেও মেসির খেলার ধরনে বড় কোনো পতন দেখা যায়নি। তার নিখুঁত পাস, গোল করার দক্ষতা, খেলার গতি নিয়ন্ত্রণ এবং সতীর্থদের জন্য সুযোগ তৈরি করার ক্ষমতা এখনো তাকে আলাদা করে রেখেছে বলে মনে করেন জিদান।

চলতি মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় ব্যালন ডি’অরের আলোচনাতেও মেসিকে রাখছেন জিদান। তিনি বলেন, মেসি যদি এই পুরস্কার জিতেন, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।

জিদানের মতে, এবারের প্রতিযোগিতায় মেসির প্রভাব ও অবদানকে উপেক্ষা করা কঠিন। তিনি প্রশ্ন তোলেন, চলতি বছরে মেসির চেয়ে সত্যিকার অর্থে বেশি প্রভাব ফেলেছেন এমন খেলোয়াড় কতজন আছেন।

সর্বকালের সেরা ফুটবলার নিয়ে বিতর্ক থাকলেও মেসির ক্ষেত্রে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জিদান। তার মতে, যারা এখনো মেসিকে গোট বা সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে মানতে দ্বিধায় থাকেন, তারা ফুটবলের প্রকৃত সৌন্দর্য বুঝতে ব্যর্থ হচ্ছেন।

জিদান নিজেও ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। ফ্রান্সকে ১৯৯৮ বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তির এমন মন্তব্য মেসির প্রতি বিশেষ স্বীকৃতি হিসেবেই দেখছেন ফুটবল বিশ্লেষকেরা।

মেসির বয়স, নতুন প্রজন্মের তারকাদের উত্থান এবং প্রতিযোগিতার চাপের পরও তার ধারাবাহিকতা ধরে রাখা ফুটবল ইতিহাসে এক অনন্য উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন অনেকে।

ট্যাগ : ফুটবল লিওনেল মেসি ব্যালন ডি’অর জিনেদিন জিদান

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

৩৯ বছরেও মেসির শ্রেষ্ঠত্বে মুগ্ধ জিনেদিন জিদান

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ