ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নান্দাইলে জমির ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৩

ছবি : সংগৃহীত
ফলো করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কিছমত বনগ্রামে জমির পাকা ধান জোরপূর্বক কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের হাফিজ উদ্দিন, তাঁর স্ত্রী খাদিজা বেগম ও ছেলে সাইদুল ইসলামসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কিছমত বনগ্রাম এলাকায়। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে প্রতিপক্ষ রকুল মিয়া, তাঁর ছেলে ও ভাইসহ প্রায় ২০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হাফিজ উদ্দিনের বাড়ির পাশের জমিতে গিয়ে জোরপূর্বক পাকা ধান কাটতে শুরু করে।

এ সময় জমির মালিক হাফিজ উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা ধান কাটায় বাধা দিতে গেলে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে হাফিজ উদ্দিনের মাথায় প্রায় চার ইঞ্চি এবং তাঁর স্ত্রী খাদিজা বেগমের মাথায় প্রায় পাঁচ ইঞ্চি পরিমাণ কেটে গিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম হয়। এ ছাড়া তাঁদের ছেলে সাইদুল ইসলামকেও লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে মারাত্মকভাবে আহত করা হয়।

চিৎকার শুনে আশপাশের এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় আহতদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বর্বরোচিত ঘটনার পর থেকে কিছমত বনগ্রাম এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে হামলাকারী ও ধান লুটকারীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।

ট্যাগ : নান্দাইল ময়মনসিংহ জাহাঙ্গীরপুর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

নান্দাইলে জমির ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৩

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কিছমত বনগ্রামে জমির পাকা ধান জোরপূর্বক কেটে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের হাফিজ উদ্দিন, তাঁর স্ত্রী খাদিজা বেগম ও ছেলে সাইদুল ইসলামসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কিছমত বনগ্রাম এলাকায়। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে প্রতিপক্ষ রকুল মিয়া, তাঁর ছেলে ও ভাইসহ প্রায় ২০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হাফিজ উদ্দিনের বাড়ির পাশের জমিতে গিয়ে জোরপূর্বক পাকা ধান কাটতে শুরু করে।

এ সময় জমির মালিক হাফিজ উদ্দিন ও তাঁর পরিবারের সদস্যরা ধান কাটায় বাধা দিতে গেলে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে হাফিজ উদ্দিনের মাথায় প্রায় চার ইঞ্চি এবং তাঁর স্ত্রী খাদিজা বেগমের মাথায় প্রায় পাঁচ ইঞ্চি পরিমাণ কেটে গিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম হয়। এ ছাড়া তাঁদের ছেলে সাইদুল ইসলামকেও লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে মারাত্মকভাবে আহত করা হয়।

চিৎকার শুনে আশপাশের এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় আহতদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বর্বরোচিত ঘটনার পর থেকে কিছমত বনগ্রাম এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে হামলাকারী ও ধান লুটকারীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ