ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বন্যার ধাক্কা কাটতে না কাটতেই তিব্বতে শক্তিশালী ভূমিকম্প

ছবি: সংগৃহীত
ফলো করুন

তিব্বতে ৫ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন নেপালের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইএমএসসি জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। তবে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ০ বলে জানিয়েছে।

ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার তিব্বতে ৫ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

এদিকে নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের ক্ষয়ক্ষতির মধ্যেই নতুন করে ভূমিকম্প আঘাত হানায় উদ্বেগ তৈরি হয়েছে।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ আগস্টের ভয়াবহ বন্যায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৫৭ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৩২৬ জন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিব্বতে বন্যা ও ভূমিধসে ৪৩ জন নিহত এবং ৫১৯ জন নিখোঁজ রয়েছেন। নেপাল ও তিব্বতে মিলিয়ে মৃতের সংখ্যা ১ হাজার ৪০০ এবং নিখোঁজের সংখ্যা প্রায় ৫ হাজার ৮৪৫।

উদ্ধারকারী দলগুলো এখনো নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে। চীন-নেপাল সীমান্ত এলাকায় হিমবাহ ধস ও পাহাড় ধসে সড়ক, সেতু ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ দ্রুত গলে যাওয়ায় এ ধরনের দুর্যোগের ঝুঁকি বাড়ছে। তবে সাম্প্রতিক হিমবাহ ধসের সঠিক কারণ এখনো নিশ্চিত নয়।

ট্যাগ : নেপাল ভূমিকম্প তিব্বত

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

বন্যার ধাক্কা কাটতে না কাটতেই তিব্বতে শক্তিশালী ভূমিকম্প

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

তিব্বতে ৫ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর কম্পন নেপালের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইএমএসসি জানায়, ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। তবে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ০ বলে জানিয়েছে।

ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার তিব্বতে ৫ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

এদিকে নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসের ক্ষয়ক্ষতির মধ্যেই নতুন করে ভূমিকম্প আঘাত হানায় উদ্বেগ তৈরি হয়েছে।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ আগস্টের ভয়াবহ বন্যায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৫৭ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৩২৬ জন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তিব্বতে বন্যা ও ভূমিধসে ৪৩ জন নিহত এবং ৫১৯ জন নিখোঁজ রয়েছেন। নেপাল ও তিব্বতে মিলিয়ে মৃতের সংখ্যা ১ হাজার ৪০০ এবং নিখোঁজের সংখ্যা প্রায় ৫ হাজার ৮৪৫।

উদ্ধারকারী দলগুলো এখনো নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে। চীন-নেপাল সীমান্ত এলাকায় হিমবাহ ধস ও পাহাড় ধসে সড়ক, সেতু ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ দ্রুত গলে যাওয়ায় এ ধরনের দুর্যোগের ঝুঁকি বাড়ছে। তবে সাম্প্রতিক হিমবাহ ধসের সঠিক কারণ এখনো নিশ্চিত নয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ