ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হরমুজ প্রণালিতে মাইনে আঘাত, আগুন ধরে অচল দুই সুপারট্যাংকার

ছবি: সংগৃহীত
ফলো করুন

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দক্ষিণাংশে দুটি সুপারট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। তাদের দাবি, নৌমাইনে আঘাতের পর জাহাজ দুটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে সেগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়লে নাবিকেরা জাহাজ ছেড়ে চলে যান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা (আইআরএনএ) প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ট্যাংকার দুটি হরমুজ প্রণালির দক্ষিণাংশ দিয়ে ‘অনুমোদনহীন রুটে’ চলাচলের চেষ্টা করছিল।

বিবৃতি অনুযায়ী, বিস্ফোরণের পর জাহাজ দুটির ইঞ্জিনকক্ষে তীব্র আগুন ছড়িয়ে পড়ে। এতে ইঞ্জিন অচল হয়ে যায় এবং ট্যাংকার দুটি সাগরে আটকা পড়ে। পরে হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলের কাছাকাছি এলাকায় সেগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।

আইআরজিসির দাবি, জাহাজ দুটিতে সম্মিলিতভাবে ৪৫ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ছিল।

পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে হরমুজ প্রণালি। বিশ্ববাজারে জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা চলছে।

এ পরিস্থিতিতে ইরান বারবার সতর্ক করে বলেছে, দেশটির বিবেচনায় ‘অননুমোদিত’ রুট দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।

তবে বিস্ফোরণের ঘটনায় জাহাজ দুটির পরিচয়, ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ এবং হতাহতের বিষয়ে সরবরাহ করা তথ্যে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য উল্লেখ নেই।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালিতে মাইনে আঘাত, আগুন ধরে অচল দুই সুপারট্যাংকার

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দক্ষিণাংশে দুটি সুপারট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। তাদের দাবি, নৌমাইনে আঘাতের পর জাহাজ দুটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে সেগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়লে নাবিকেরা জাহাজ ছেড়ে চলে যান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা (আইআরএনএ) প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ট্যাংকার দুটি হরমুজ প্রণালির দক্ষিণাংশ দিয়ে ‘অনুমোদনহীন রুটে’ চলাচলের চেষ্টা করছিল।

বিবৃতি অনুযায়ী, বিস্ফোরণের পর জাহাজ দুটির ইঞ্জিনকক্ষে তীব্র আগুন ছড়িয়ে পড়ে। এতে ইঞ্জিন অচল হয়ে যায় এবং ট্যাংকার দুটি সাগরে আটকা পড়ে। পরে হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলের কাছাকাছি এলাকায় সেগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।

আইআরজিসির দাবি, জাহাজ দুটিতে সম্মিলিতভাবে ৪৫ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ছিল।

পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে হরমুজ প্রণালি। বিশ্ববাজারে জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা চলছে।

এ পরিস্থিতিতে ইরান বারবার সতর্ক করে বলেছে, দেশটির বিবেচনায় ‘অননুমোদিত’ রুট দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।

তবে বিস্ফোরণের ঘটনায় জাহাজ দুটির পরিচয়, ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ এবং হতাহতের বিষয়ে সরবরাহ করা তথ্যে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য উল্লেখ নেই।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ