ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আল-আকসার খতিব শেখ খালেদকে আটক, পরে মুক্তি দিল ইসরায়েল

ছবি: সংগৃহীত
ফলো করুন

অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআকে আটক করার পর মুক্তি দিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হলেও সাময়িকভাবে মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলে জানিয়েছে আল-আকসা মসজিদের এক্স অ্যাকাউন্ট।

শেখ খালেদের আটকের বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে জেরুজালেম গভর্নর কার্যালয়ের মিডিয়া সেল। ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নামাজ শেষে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, জুমার নামাজের পর মসজিদ থেকে বের হওয়ার সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ আবু জুমআকে ঘিরে ধরেন এবং জোরপূর্বক নিয়ে যান। তবে তাকে আটকের কারণ কিংবা তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে কি না, সে বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি।

পরবর্তী সময়ে আল-আকসা মসজিদের এক্স অ্যাকাউন্টে তার মুক্তির খবর জানানো হয়। তবে সম্ভাব্য প্রবেশ নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে, শুক্রবারের খুতবায় শেখ খালেদ জমিনে অবিচল থাকার পাশাপাশি ফিলিস্তিনিদের চলমান জলপাই সংগ্রহের মৌসুম নিয়ে আলোচনা করেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির দেওয়া বক্তব্যের বিষয়টিও তার খুতবায় উঠে আসে বলে আল-আকসা মসজিদের এক্স অ্যাকাউন্টে জানানো হয়েছে।

তবে খুতবায় আলোচিত বিষয়গুলোর সঙ্গে শেখ খালেদের আটকের কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

আল-আকসার খতিব শেখ খালেদকে আটক, পরে মুক্তি দিল ইসরায়েল

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআকে আটক করার পর মুক্তি দিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হলেও সাময়িকভাবে মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলে জানিয়েছে আল-আকসা মসজিদের এক্স অ্যাকাউন্ট।

শেখ খালেদের আটকের বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে জেরুজালেম গভর্নর কার্যালয়ের মিডিয়া সেল। ফিলিস্তিনি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নামাজ শেষে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, জুমার নামাজের পর মসজিদ থেকে বের হওয়ার সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ আবু জুমআকে ঘিরে ধরেন এবং জোরপূর্বক নিয়ে যান। তবে তাকে আটকের কারণ কিংবা তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে কি না, সে বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি।

পরবর্তী সময়ে আল-আকসা মসজিদের এক্স অ্যাকাউন্টে তার মুক্তির খবর জানানো হয়। তবে সম্ভাব্য প্রবেশ নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে, শুক্রবারের খুতবায় শেখ খালেদ জমিনে অবিচল থাকার পাশাপাশি ফিলিস্তিনিদের চলমান জলপাই সংগ্রহের মৌসুম নিয়ে আলোচনা করেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির দেওয়া বক্তব্যের বিষয়টিও তার খুতবায় উঠে আসে বলে আল-আকসা মসজিদের এক্স অ্যাকাউন্টে জানানো হয়েছে।

তবে খুতবায় আলোচিত বিষয়গুলোর সঙ্গে শেখ খালেদের আটকের কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ