ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জিইসিএফ সম্মেলনে যোগ দিতে রাশিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

ফাইল ছবি
ফলো করুন

গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের (জিইসিএফ) শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী সপ্তাহে রাশিয়া সফর করবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি ইরানের তাসনিম বার্তা সংস্থাকে পেজেশকিয়ানের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সফরের বিভিন্ন খুঁটিনাটি চূড়ান্ত করা এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে মস্কোয় অবস্থিত ইরানি দূতাবাস কাজ করছে।

আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) রাশিয়ার রাজধানী মস্কোয় জিইসিএফের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সম্মেলনে যোগ দিতেই ইরানের প্রেসিডেন্টের এই সফর।

সফরকালে পুতিনের সঙ্গে সম্ভাব্য বৈঠকটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার একটি সুযোগ তৈরি করতে পারে। তবে বৈঠকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

সূত্র: আল-জাজিরা।

ট্যাগ : ইরান রাশিয়া মাসুদ পেজেশকিয়ান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

জিইসিএফ সম্মেলনে যোগ দিতে রাশিয়া যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের (জিইসিএফ) শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী সপ্তাহে রাশিয়া সফর করবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এ সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি ইরানের তাসনিম বার্তা সংস্থাকে পেজেশকিয়ানের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সফরের বিভিন্ন খুঁটিনাটি চূড়ান্ত করা এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে মস্কোয় অবস্থিত ইরানি দূতাবাস কাজ করছে।

আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) রাশিয়ার রাজধানী মস্কোয় জিইসিএফের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সম্মেলনে যোগ দিতেই ইরানের প্রেসিডেন্টের এই সফর।

সফরকালে পুতিনের সঙ্গে সম্ভাব্য বৈঠকটি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার একটি সুযোগ তৈরি করতে পারে। তবে বৈঠকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

সূত্র: আল-জাজিরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ