ঢাকা    সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

ছবি: সংগৃহীত
ফলো করুন

ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে বাস ধাক্কা দেওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ দৌলতপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, মহাসড়কের ওই অংশে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। পরে সেটিকে সরানোর জন্য একটি লং ভেহিকেলের সহায়তা নেওয়া হচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি ইউনিক পরিবহনের বাস কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। 

এতে কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং বাসচালক গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

দুর্ঘটনার খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

ট্যাগ : সড়ক দুর্ঘটনা ফেনী বাস দুর্ঘটনা ছাগলনাইয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে বাস ধাক্কা দেওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ দৌলতপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, মহাসড়কের ওই অংশে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। পরে সেটিকে সরানোর জন্য একটি লং ভেহিকেলের সহায়তা নেওয়া হচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি ইউনিক পরিবহনের বাস কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। 

এতে কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং বাসচালক গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

দুর্ঘটনার খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ