ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩
ফেনীর ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে বাস ধাক্কা দেওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ দৌলতপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। [BANGVIEWS-POST:5088]পুলিশ জানায়, মহাসড়কের ওই অংশে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। পরে সেটিকে সরানোর জন্য একটি লং ভেহিকেলের সহায়তা নেওয়া হচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি ইউনিক পরিবহনের বাস কাভার্ডভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং বাসচালক গুরুতর আহত হন। পরে তাদের মৃত্যু হয়। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। [BANGVIEWS-POST:5087]দুর্ঘটনার খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।