ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পিএসজি ছেড়ে ভিলায় যাচ্ছেন ১৮ বছর বয়সী প্রতিভা এমবায়ে

ছবি : সংগৃহিত
ফলো করুন

তরুণ প্রতিভার ওপর বড় বিনিয়োগ করেছে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) ১৮ বছর বয়সী সেনেগালিজ উইঙ্গার ইব্রাহিম এমবায়েকে দলে নিতে দুই ক্লাবের মধ্যে চুক্তি হয়েছে।

এমবায়েকে দলে নিতে অ্যাস্টন ভিলার খরচ হচ্ছে ৫৫ মিলিয়ন ইউরো। তরুণ এই ফুটবলারকে দলে পেতে আগ্রহ দেখিয়েছিল জার্মানির আরবি লাইপজিগ, বরুশিয়া ডর্টমুন্ড, ইংল্যান্ডের চেলসি ও লিভারপুলের মতো ক্লাবও। তবে শেষ পর্যন্ত প্রতিযোগিতায় এগিয়ে যায় অ্যাস্টন ভিলা।

চুক্তি অনুযায়ী, এমবায়ে পাঁচ বছরের জন্য ভিলায় যোগ দেবেন এবং নতুন ক্লাবে ১৯ নম্বর জার্সি পরে খেলবেন।

পিএসজির একাডেমি থেকে উঠে আসা এই উইঙ্গার গত মৌসুমে লুইস এনরিকের দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে মাঠে নামেন। এ সময়ে তিনি চারটি গোল করার পাশাপাশি চারটি অ্যাসিস্ট করেন।

প্রতিভার প্রমাণ দিলেও পিএসজির মূল একাদশে নিয়মিত জায়গা করে নিতে পারেননি এমবায়ে। প্যারিসের ক্লাবটিতে আক্রমণভাগে নতুন খেলোয়াড় যোগ হওয়ায় ভবিষ্যতে নিয়মিত খেলার সুযোগ আরও সীমিত হতে পারত বলে মনে করা হচ্ছে।

নিয়মিত মাঠে থাকার সুযোগ এবং নিজের উন্নতির লক্ষ্যেই নতুন ক্লাব বেছে নিয়েছেন এই তরুণ ফুটবলার।

এরই মধ্যে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার প্রক্রিয়া এগিয়েছে। পিএসজি তাকে মেডিকেল পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দিয়েছে। সবকিছু ঠিক থাকলে দ্রুতই ভিলার হয়ে মাঠে দেখা যেতে পারে এমবায়েকে।

নতুন ক্লাবে যোগ দিয়েই পুরোনো দলের বিপক্ষে খেলার সুযোগও তৈরি হতে পারে তার। আগামী ৮ ডিসেম্বর চ্যাম্পিয়নস লিগে অ্যাস্টন ভিলার মাঠে পিএসজির বিপক্ষে ম্যাচ রয়েছে।

এর আগে প্রিমিয়ার লিগে হাল সিটির বিপক্ষে ম্যাচেই ভিলার জার্সিতে অভিষেক হতে পারে সেনেগালিজ এই তরুণ তারকার।

ট্যাগ : পিএসজি অ্যাস্টন ভিলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পিএসজি ছেড়ে ভিলায় যাচ্ছেন ১৮ বছর বয়সী প্রতিভা এমবায়ে

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

তরুণ প্রতিভার ওপর বড় বিনিয়োগ করেছে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) ১৮ বছর বয়সী সেনেগালিজ উইঙ্গার ইব্রাহিম এমবায়েকে দলে নিতে দুই ক্লাবের মধ্যে চুক্তি হয়েছে।

এমবায়েকে দলে নিতে অ্যাস্টন ভিলার খরচ হচ্ছে ৫৫ মিলিয়ন ইউরো। তরুণ এই ফুটবলারকে দলে পেতে আগ্রহ দেখিয়েছিল জার্মানির আরবি লাইপজিগ, বরুশিয়া ডর্টমুন্ড, ইংল্যান্ডের চেলসি ও লিভারপুলের মতো ক্লাবও। তবে শেষ পর্যন্ত প্রতিযোগিতায় এগিয়ে যায় অ্যাস্টন ভিলা।

চুক্তি অনুযায়ী, এমবায়ে পাঁচ বছরের জন্য ভিলায় যোগ দেবেন এবং নতুন ক্লাবে ১৯ নম্বর জার্সি পরে খেলবেন।

পিএসজির একাডেমি থেকে উঠে আসা এই উইঙ্গার গত মৌসুমে লুইস এনরিকের দলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ ম্যাচে মাঠে নামেন। এ সময়ে তিনি চারটি গোল করার পাশাপাশি চারটি অ্যাসিস্ট করেন।

প্রতিভার প্রমাণ দিলেও পিএসজির মূল একাদশে নিয়মিত জায়গা করে নিতে পারেননি এমবায়ে। প্যারিসের ক্লাবটিতে আক্রমণভাগে নতুন খেলোয়াড় যোগ হওয়ায় ভবিষ্যতে নিয়মিত খেলার সুযোগ আরও সীমিত হতে পারত বলে মনে করা হচ্ছে।

নিয়মিত মাঠে থাকার সুযোগ এবং নিজের উন্নতির লক্ষ্যেই নতুন ক্লাব বেছে নিয়েছেন এই তরুণ ফুটবলার।

এরই মধ্যে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার প্রক্রিয়া এগিয়েছে। পিএসজি তাকে মেডিকেল পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দিয়েছে। সবকিছু ঠিক থাকলে দ্রুতই ভিলার হয়ে মাঠে দেখা যেতে পারে এমবায়েকে।

নতুন ক্লাবে যোগ দিয়েই পুরোনো দলের বিপক্ষে খেলার সুযোগও তৈরি হতে পারে তার। আগামী ৮ ডিসেম্বর চ্যাম্পিয়নস লিগে অ্যাস্টন ভিলার মাঠে পিএসজির বিপক্ষে ম্যাচ রয়েছে।

এর আগে প্রিমিয়ার লিগে হাল সিটির বিপক্ষে ম্যাচেই ভিলার জার্সিতে অভিষেক হতে পারে সেনেগালিজ এই তরুণ তারকার।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ