দিল্লিতে বিক্ষোভকে কেন্দ্র করে আটক আইসা নেত্রী নেহা বোরাকে মুক্তি দিয়েছে পুলিশ। তবে ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে নিষেধাজ্ঞা অমান্য ও শান্তিচুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে আদালতে হাজির করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) টাইমস নাউয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দিল্লি পুলিশের ভাষ্য অনুযায়ী, পুলিশ আইনের ৬৫ ধারার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার পর নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জারি করা নিষেধাজ্ঞা অমান্য এবং আগে দেওয়া শান্তিচুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে অভিজিৎ দীপকেকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে।
দিল্লিতে ‘লেহরা দো তিরাঙ্গা’ বিক্ষোভের আগে সতর্কতামূলক আটক কার্যক্রম চালায় পুলিশ। এ সময় প্রায় ১৫০ জনকে আটক করা হয়। পাশাপাশি কনট প্লেস এলাকায় ব্যারিকেড বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
আটকের পর আইনজীবীদের সঙ্গে যোগাযোগের সুযোগ না দেওয়া এবং নেহা বোরাকে অজ্ঞাত স্থানে নিয়ে ঘোরানোর অভিযোগ তোলে আইসা ও সিজিপি। এসব অভিযোগকে কেন্দ্র করে সংগঠন দুটি ক্ষোভ প্রকাশ করে।
এর আগে সিজিপির আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রঙ্কাকেও আটক করা হয়েছিল। শান্তিভঙ্গ এবং নিষিদ্ধ ঘোষিত যন্তর মন্তরে প্রবেশের অভিযোগে তাঁদের তিহার জেলে পাঠানো হয়।
সূত্র: এনডিটিভি।
মন্তব্যসমূহ