ঢাকা    শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চার শর্ত পূরণ না হলে কোনো প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

চারটি নির্দিষ্ট শর্ত পূরণ না হলে কোনো সরকারি প্রকল্প অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সরকারি অর্থের অপচয় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেকোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের করের টাকার যথাযথ ব্যবহার এবং সেই বিনিয়োগের ফল নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, প্রকল্প অনুমোদনের আগে চারটি বিষয় বিবেচনা করা হবে। এগুলো হলো অর্থের সঠিক মূল্যায়ন, বিনিয়োগ থেকে প্রত্যাশিত প্রতিদান, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষা।

আমির খসরু বলেন, এসব শর্ত পূরণ না হলে কোনো প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো উচিত নয়। কারণ সরকারি অর্থ জনগণের করের টাকা এবং এর অপব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি নিজের অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, বাণিজ্যমন্ত্রী থাকাকালে প্রায় ২৪ বছর আগে ঢাকায় একটি আইটি ইনকিউবেটর স্থাপন করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে যথাযথ তদারকি ও ধারাবাহিক উদ্যোগের অভাবে এর পূর্ণ সুফল পাওয়া যায়নি।

চুয়েটের আইটি ইনকিউবেটর প্রসঙ্গে তিনি বলেন, এখানে বড় ধরনের অবকাঠামোগত বিনিয়োগ হয়েছে। তবে এই বিনিয়োগ থেকে প্রত্যাশিত ফল পাওয়া যাচ্ছে কি না, তা মূল্যায়ন করা প্রয়োজন।

প্রকল্প ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানের ওপর বিশ্ববিদ্যালয়, আইসিটি মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একাধিক নিয়ন্ত্রণ থাকলে কার্যক্রম পরিচালনায় জটিলতা তৈরি হয়। চুয়েটের নিজস্ব উদ্যোগে এর কার্যক্রম পরিচালনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করা প্রয়োজন।

তিনি জানান, ঢাকায় ফিরে আইসিটি মন্ত্রণালয় ও ইউজিসির সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন এবং চুয়েট উপাচার্যকেও বিষয়টির স্থায়ী সমাধানে আলোচনায় অংশ নেওয়ার পরামর্শ দেবেন।

চুয়েট উপাচার্যের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নতুন চিন্তা ও চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা প্রয়োজন। প্রচলিত ধারার বাইরে গিয়ে চুয়েটকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

ট্যাগ : অর্থ মন্ত্রণালয় আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারি প্রকল্প

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চার শর্ত পূরণ না হলে কোনো প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চারটি নির্দিষ্ট শর্ত পূরণ না হলে কোনো সরকারি প্রকল্প অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সরকারি অর্থের অপচয় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেকোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের করের টাকার যথাযথ ব্যবহার এবং সেই বিনিয়োগের ফল নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, প্রকল্প অনুমোদনের আগে চারটি বিষয় বিবেচনা করা হবে। এগুলো হলো অর্থের সঠিক মূল্যায়ন, বিনিয়োগ থেকে প্রত্যাশিত প্রতিদান, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষা।

আমির খসরু বলেন, এসব শর্ত পূরণ না হলে কোনো প্রকল্প অনুমোদনের জন্য পাঠানো উচিত নয়। কারণ সরকারি অর্থ জনগণের করের টাকা এবং এর অপব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি নিজের অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, বাণিজ্যমন্ত্রী থাকাকালে প্রায় ২৪ বছর আগে ঢাকায় একটি আইটি ইনকিউবেটর স্থাপন করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে যথাযথ তদারকি ও ধারাবাহিক উদ্যোগের অভাবে এর পূর্ণ সুফল পাওয়া যায়নি।

চুয়েটের আইটি ইনকিউবেটর প্রসঙ্গে তিনি বলেন, এখানে বড় ধরনের অবকাঠামোগত বিনিয়োগ হয়েছে। তবে এই বিনিয়োগ থেকে প্রত্যাশিত ফল পাওয়া যাচ্ছে কি না, তা মূল্যায়ন করা প্রয়োজন।

প্রকল্প ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানের ওপর বিশ্ববিদ্যালয়, আইসিটি মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) একাধিক নিয়ন্ত্রণ থাকলে কার্যক্রম পরিচালনায় জটিলতা তৈরি হয়। চুয়েটের নিজস্ব উদ্যোগে এর কার্যক্রম পরিচালনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করা প্রয়োজন।

তিনি জানান, ঢাকায় ফিরে আইসিটি মন্ত্রণালয় ও ইউজিসির সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন এবং চুয়েট উপাচার্যকেও বিষয়টির স্থায়ী সমাধানে আলোচনায় অংশ নেওয়ার পরামর্শ দেবেন।

চুয়েট উপাচার্যের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নতুন চিন্তা ও চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা প্রয়োজন। প্রচলিত ধারার বাইরে গিয়ে চুয়েটকে আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ