ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনায় জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা ইরানের

সংগৃহীত
ফলো করুন

সুইজারল্যান্ডে মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের লক্ষ্যে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনার পরপরই ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে গত বছর মার্কিন ও ইসরাইলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া তাদের প্রধান পরমাণু স্থাপনাগুলোতে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ)–এর পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাত, যা আঞ্চলিক স্থিতিশীলতা বিঘ্নিত করার পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে, তা নিরসনের লক্ষ্যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ইতোমধ্যেই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ওই সমঝোতা অনুযায়ী, ইরানের পরমাণু কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে স্থায়ী সমাধানে পৌঁছাতে দুই পক্ষকে ৬০ দিনের সময়সীমা দেওয়া হয়েছে।

চুক্তির অংশ হিসেবে কূটনৈতিক তৎপরতা এখন জোরদার হয়েছে। এরই মধ্যে ইরানের শীর্ষ নেতৃত্ব মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান সফরের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরীয় মিত্র দেশগুলোতে সফরে যাচ্ছেন। একই সময়ে ওয়াশিংটনে লেবানন ও ইসরাইলের মধ্যে সরাসরি আলোচনার প্রস্তুতিও চলছে বলে জানা গেছে।

তবে এই বহুমুখী কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের একটি দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ভ্যান্স দাবি করেছিলেন, গত বছরের ১২ দিনের সংঘাতে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের পুনরায় প্রবেশের বিষয়ে ইরান সম্মত হয়েছে। কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক প্রেস ব্রিফিংয়ে সেই দাবি নাকচ করে বলেন, আইএইএ মহাপরিচালকের সঙ্গে এ বিষয়ে কোনো বৈঠক হয়নি এবং পরিদর্শনের অনুমতি দেওয়ারও কোনো পরিকল্পনা নেই।

সূত্র: মিডল ইস্ট আই

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনায় জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশে নিষেধাজ্ঞা ইরানের

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সুইজারল্যান্ডে মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের লক্ষ্যে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনার পরপরই ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে গত বছর মার্কিন ও ইসরাইলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া তাদের প্রধান পরমাণু স্থাপনাগুলোতে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ)–এর পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সংঘাত, যা আঞ্চলিক স্থিতিশীলতা বিঘ্নিত করার পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে, তা নিরসনের লক্ষ্যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ইতোমধ্যেই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ওই সমঝোতা অনুযায়ী, ইরানের পরমাণু কর্মসূচি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে স্থায়ী সমাধানে পৌঁছাতে দুই পক্ষকে ৬০ দিনের সময়সীমা দেওয়া হয়েছে।

চুক্তির অংশ হিসেবে কূটনৈতিক তৎপরতা এখন জোরদার হয়েছে। এরই মধ্যে ইরানের শীর্ষ নেতৃত্ব মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান সফরের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগরীয় মিত্র দেশগুলোতে সফরে যাচ্ছেন। একই সময়ে ওয়াশিংটনে লেবানন ও ইসরাইলের মধ্যে সরাসরি আলোচনার প্রস্তুতিও চলছে বলে জানা গেছে।

তবে এই বহুমুখী কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের একটি দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ভ্যান্স দাবি করেছিলেন, গত বছরের ১২ দিনের সংঘাতে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের পুনরায় প্রবেশের বিষয়ে ইরান সম্মত হয়েছে। কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক প্রেস ব্রিফিংয়ে সেই দাবি নাকচ করে বলেন, আইএইএ মহাপরিচালকের সঙ্গে এ বিষয়ে কোনো বৈঠক হয়নি এবং পরিদর্শনের অনুমতি দেওয়ারও কোনো পরিকল্পনা নেই।

সূত্র: মিডল ইস্ট আই

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ